“আমি কোন ভুল দেখি না” ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বুমরাহের পাশে ভুবি

“আমি কোন ভুল দেখি না” ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বুমরাহের পাশে ভুবি

দেবজিৎ মুখার্জি: দশ দিন পেরিয়ে গেলেও এখনো ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেভাবে সিরিজের অন্তিম ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল, তা মুগ্ধ করেছে গোটা ক্রিকেট বিশ্বকে। হারা ম্যাচ নিজেদের নামে করেছিল টিম ইন্ডিয়া। মাত্র ৬ রানে জিতেছিল তারা এবং সিরিজ ড্র করেছিল ২-২ ফলাফলে।

তবে এই সবকিছুর মাঝেও সমালোচনা পিছু ছাড়েনি ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহের। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তাঁকে মাঝেমধ্যেই খোঁচা খেতে হয়েছে। বলা ভালো হচ্ছে। এই পরিস্থিতিতে এমআই তারকা পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ক্রিকেট স্টোরিজ পডকাস্টে তিনি জানান যে তিনি কোন সমস্যা দেখছেন না বুমরাহের সিরিজে তিনটি ম্যাচ খেলায়।

ভুবনেশ্বর কুমার বলেন, “এটাও বিবেচনা করা দরকার যে বুমরাহ কত বছর ধরে সব ফরম্যাট খেলছে। সহজ নয় এই ধারাবাহিকতা ধরে রাখা। ওর যা বোলিং অ্যাকশন, তাতে চোটের সম্ভাবনা বেশি থাকে। তাই আমি কোন ভুল দেখি না যদি ও পাঁচটির মধ্যে তিনটি টেস্ট খেলে। আমি মনে করি যে নির্বাচকরাও জানেন যে পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে বড় অবদান রাখলে, তা সর্বদা গ্রহণযোগ্য। কিন্তু মানুষ এটা বুঝে না যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফরম্যাটে খেলা কতটা কঠিন।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *