দেশের হয়ে খেললে মাথায় থাকে না শারীরিক চাপের কথা, দাবি সিরাজের

দেশের হয়ে খেললে মাথায় থাকে না শারীরিক চাপের কথা, দাবি সিরাজের

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যেভাবে শেষ হয়েছে, তা যে সকলে মনে রাখবেন চিরকাল, তা বেশ স্পষ্ট। বলা ভালো, না বললেও চলে। তবে এই সিরিজের বিশেষ আকর্ষণ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ। তিনি যেই কীর্তি করে দেখিয়েছেন অন্তিম টেস্টে, তার প্রশংসা করেছেন সকলে। তার উপর ১৮৬ ওভার বল করা এবং পাঁচটি টেস্ট খেলা, সেটাও সকলের প্রশংসা কুড়িয়েছে।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন সিরাজ। তিনি বলেন, “দেশের হয়ে খেললে মাথায় থাকে না শরীরে কতটা চাপ পড়ছে। ছোট থেকে আমাদের মত মানুষের একটাই স্বপ্ন আর সেটা হল দেশের হয়ে খেলা। সেই সুযোগটা যখন পাওয়া যায়, তখন একটাই কাজ থাকে আর সেটা হলো সেই সুযোগকে দু’হাত দিয়ে নেওয়া।” পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে আরো একটি টেস্ট থাকলে, তিনি সেটাও খেলতেন।

সিরাজকে প্রশ্ন করা হয় যে তিনি ক্লান্ত হন কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না। আমার কাছে প্রাধান্য পায় দেশের হয়ে খেলা এবং দেশের সেবা করা। সবকিছু করতে পারি আমি টেস্ট ক্রিকেটের জন্য। আমার খুব ভালো লাগে টেস্ট যেভাবে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেয়। ঠিক জীবনের মতো। টেস্ট ক্রিকেট হয়তো আপনাকে সবরকমভাবে ক্লান্ত করে দেবে। কিন্তু তারপরেও আমার দারুন লাগে এর চ্যালেঞ্জটা।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *