“ক্যাপ্টেন হওয়ার দৌরে” শ্রেয়াসকে নিয়ে বড় দাবি বোর্ড কর্তার 

“ক্যাপ্টেন হওয়ার দৌরে” শ্রেয়াসকে নিয়ে বড় দাবি বোর্ড কর্তার 

দেবজিৎ মুখার্জি: “সাদা বলের ক্রিকেটে ও জায়গা করে নিয়েছে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে” টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে নিয়ে বড় দাবি করলেন বোর্ডের এক কর্তা। তিনি দাবি করেন যে বর্তমানে পাঞ্জাব কিংস অধিনায়ক একদিনের ক্রিকেট খেললেও, তাঁকে বাইরে রাখার কথা ভাবা হচ্ছে না টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে। সবমিলিয়ে, তিনি বোঝান যে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে ফের সমস্ত ফরম্যাটে প্রবেশ করার সুযোগ তৈরি করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার।

সদ্য শেষ হয়েছে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যঞ্চাইজি লিগ আইপিএল। রুদ্ধশ্বাস হয়ে গেলে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে ট্রফি নিজেদের নামে করেছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আরসিবি এগিয়ে ছিল পাঞ্জাবের থেকে। বলা যায়, ফাইনালে এক নিখুঁত টিম গেম তুলে ধরা হয় বিরাট কোহলিদের তরফ থেকে। দেশের সমস্ত ক্রিকেটপ্রেমী খুশি হন বিরাট কোহলির হাতে অবশেষে ট্রফি দেখতে পেয়ে।

তবে আইপিএল বেঙ্গালুরু জিতলেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে পাঞ্জাব কিংসও। তার মূল কারণ শ্রেয়াস আইয়ার। যেভাবে ব্যাট হাতে তিনি একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে, তা দেখে মুগ্ধ হয়েছেন সকলে। বিশেষ করে তাঁর অধিনায়ক হিসেবে তিনটি পৃথক দলকে ফাইনালে তোলা এবং তার মধ্যে একবার জয় পাওয়া প্রশংসা জিতেছে ক্রিকেট মহলের। ৮ থেকে ৮০ এখন সকলেই শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ। তিনি যে ভারতীয় ক্রিকেট দলের একটি স্তম্ভ, তা নিয়ে সন্দেহ নেই কারোরই। 

এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন বোর্ডের এক কর্তা। শ্রেয়াস আইয়ারের ভুয়সী প্রশংসা করলেন তিনি। সেই বোর্ড কর্তা বলেন, “এই মুহূর্তে ও শুধু একদিনের ক্রিকেট খেলছে। তবে এবারের আইপিএলে ও যেমন পারফর্ম করেছে, তারপর থেকে ওকে ২০ ওভারের ও টেস্ট ক্রিকেট থেকেও বাইরে রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ও অনেক আগেই জায়গা করে ফেলেছে।” এই বক্তব্য থেকে স্পষ্ট যে প্রাক্তন নাইট অধিনায়কের ব্যাটিং মন জয় করেছে সকলের এবং শীঘ্রই হয়তো তাঁকে আগের মতো সমস্ত ফরম্যাটে খেলানো হতে পারে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত শ্রেয়াস আগের মতো সব ধরনের ক্রিকেট খেলার সুযোগ পান কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *