গুয়াহাটি টেস্ট: মাটি আঁকড়ে দক্ষিণ আফ্রিকা, লড়াই চালাচ্ছে ভারত

গুয়াহাটি টেস্ট: মাটি আঁকড়ে দক্ষিণ আফ্রিকা, লড়াই চালাচ্ছে ভারত

দেবজিৎ মুখার্জি: বড় রানের পথে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটি টেস্টে প্রথম দিনের শেষে মোটামুটি ভালো জায়গাতেই রয়েছেন টেম্বা বাভূমা ও তাঁর বাহিনী। প্রথম দিনের শেষে তাদের স্কোর ৬ উইকেটে ২৪৭। যেভাবে দক্ষিণ আফ্রিকা খেলছে, তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে দ্বিতীয় দিন রানের পাহাড় গড়তে পারে তারা। যদিও কামব্যাকের রাস্তা রয়েছে ভারতের কাছেও। অনেকে আবার এটাও মনে করছেন যে দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট ফেলে দিলে ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া। সুতরাং ম্যাচ যে এখনো কারোর হাতের বাইরে যাইনি, তা বলাই যায়।

শনিবার, ২২ নভেম্বর, গুয়াহাটিতে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়, তথা অন্তিম টেস্ট। প্রথম ম্যাচটি জিতে সিরিজ সিকিউর করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং দ্বিতীয় ম্যাচটি ভারতের কাছে জেতা অত্যন্ত জরুরি সিরিজে পরাজয় এড়াতে হলে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা অন্তত না জিতুক, ড্র করলেও চলবে তাদের। কোনভাবে হারা যাবে না ম্যাচ। পাশাপাশি, এই ম্যাচকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাও একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা বেশ ভালো হয় তাদের। দুর্দান্ত পার্টনারশিপ গড়েন দলের দুই ওপেনার রায়ান রিকেল্টন ও এডেন মার্করাম। তবে ৮২ রানের মধ্যে প্রথম ও দ্বিতীয় উইকেটটি হারায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন বুমরাহ ও কুলদীপ যাদব। এরপর অধিনায়ক টেম্বা বাভূমা বড় পার্টনারশিপ গড়েন। তবে ২০০ রানের আগে চারটি উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। 

২০১ রানে পাঁচ উইকেট হারায় তারা। প্রথম দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অন্তিম উইকেটটি হারায় প্রোটিয়ারা। দিনের শেষে তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৪৭। ক্রিজে অপরাজিত রয়েছেন সেনুরান মুথুস্বামী ২৫ রানে এবং কাইল ভেরানে ১ রানে। এবার দেখার বিষয় যে কোথায় গিয়ে শেষ হয় তাদের প্রথম ইনিংস।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *