দেবজিৎ মুখার্জি: আর হাতে-গোনা মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে এশিয়া কাপ। ইতিমধ্যেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী – ভারত ও পাকিস্তান – নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় হুংকার দিয়ে বসলেন পাক নির্বাচক প্রধান আকিব জাভেদ। কি বলেছেন তিনি? পাক নির্বাচক প্রধানের বক্তব্য, যেই দল বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে, তারা ক্ষমতা রাখে ভারতকে হারানোর।
এবার প্রাক্তন পাক তারকার সেই হুঙ্কারের পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব। কি বললেন তিনি? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে বিশ্বের যেকোন প্রান্তে পাকিস্তান কে হারাতে পারে ভারত। যদিও এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে বর্তমানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, তাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের।
কেদার যাদব বলেন, “যদি ভারতকে নিয়ে বলতেই হয়, তাহলে পাকিস্তানকে ভারতীয় দল বিশ্বের যেকোন প্রান্তেই হারিয়ে দেবে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয় ভারতের।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। ভারত বনাম পাকিস্তান ম্যাচে কে জেতে? ভারত নাকি পাকিস্তান? তা বলবে সময়। তবে ম্যাচ নিয়ে এখন থেকেই এক আলাদা উন্মাদনা রয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
