নিউজ ডেস্ক: যেমনটা আশা করা হচ্ছিল, ঠিক তেমনটাই হল। চলতি লেজেন্ডস লিগে ফের শত্রুদেশ পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ২২ গজে নামতে অনিচ্ছা প্রকাশ করল ভারত। শিখর ধাওয়ানের দলের ক্রিকেটাররা খেলতে নারাজ তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সূত্র মারফত এমনটাও জানা গিয়েছে যে সেমিফাইনাল হলেও তারা খেলতে নারাজ। স্বাভাবিকভাবেই, এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ম্যাচ যদি বাতিল করা হয়, তাহলে কি হবে।
জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকদের হত্যা হওয়ার পর ভারত ও পাকিস্তানের শত্রুতার মাত্রা এক আলাদা পর্যায়ে পৌঁছে গেছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। যদিও লেজেন্ডস লিগে শুধু এমনটা হয়েছে, তা কিন্তু নয়। গত চ্যাম্পিয়ন্স লিগেও পাকিস্তানের মাটিতে খেলেননি রোহিত-বিরাটরা। এমনিতেই স্পনসর ইজমাইট্রিপ ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছে। তাদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে বেশ আগে ব্যবসার থেকে।
এমন পরিস্থিতিতে মনেই করা হচ্ছিল যে ভারত খেলবে না পাকিস্তানের বিরুদ্ধে। এখন তেমনটাই হল। দল সেমিফাইনাল খেলবে না পাক ক্রিকেটারদের বিরুদ্ধে। যদিও কয়েকদিন আগে লন্ডনে শিখর ধাওয়ান সাংবাদিককে জানিয়েছিলেন, “আপনার এই প্রশ্নটাই করা উচিত হয়নি। ভুল সময়ে করেছেন। আগেও খেলিনি আর পরেও খেলব না।” যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনকিছু জানানো হয়নি। তবে দেখার বিষয় যে শেষমেষ কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

