৯ উইকেটে জয় দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু সুর্যদের

৯ উইকেটে জয় দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু সুর্যদের

নিউজ ডেস্ক: জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা তুলে ধরল অসাধারণ ক্রিকেট। একেবারে দাপটের সঙ্গে জিতে নিল ম্যাচ। সংযুক্ত আরব আমিরশাহীকে তারা পরাজিত করল ৯ উইকেটে। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটি ছিল ভারতের দখলেই। এক মুহূর্তের জন্যেও ম্যাচে নিজেদের প্রভাব ফেলতে পারেনি ইউএইর বাহিনী।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে রীতিমতো তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল ইউএই। ২০ ওভারও খেলতে পারেনি তারা। ১৪ ওভার শেষ হওয়ার অনেক আগে তারা অলআউট হয়ে যায় ৫৭ রানে। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুলদীপ যাদব, ৩টি শিবম দুবে এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন বুমরাহ, বরুণ ও অক্ষর। 

জবাবে ৫৮ রান তাড়া করতে নেমে একেবারে চোখের নিমেষে ম্যাচ শেষ করে দেয় টিম ইন্ডিয়া। এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। তাও পঞ্চম ওভার শেষ হওয়ার আগে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। শুভমান গিল অপরাজিত থাকেন ২০ রানে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ৭ রানে। সংযুক্ত আরব আমিরশাহীর বোলারদের মধ্যে একটি উইকেট পান জুনেদ সিদ্দিকী। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কুলদীপ যাদবকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *