নিউজ ডেস্ক: হেডিংলি টেস্টে জয় পাওয়া সত্ত্বেও তা কাজে লাগাতে সফল হলো না ইংল্যান্ড। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পেয়ে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া। ৩৩৬ রানে ম্যাচ জিতে এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। সুতরাং ফের এগোতে হলে লর্ডস টেস্ট অবশ্যই জিততে হবে বেন স্টোকসদের। সেক্ষেত্রে দলও তেমন তৈরি করতে হবে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক, সকলকে।
এমন পরিস্থিতিতে দলের তারকা পেসার জোফরা আর্চারকে খেলানোর পরামর্শ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা জিমি। ওরফে জেমস অ্যান্ডার্সন। তিনি বলেন, “তোমরা ওর ওভার সংখ্যা বাড়িয়ে দিয়ে সিরিজের পরে খেলাতে পারো। কিন্তু এক্ষেত্রে ততক্ষণে দেরি হয়ে যেতে পারে। ও খেলবে আমার মতে। সাসেক্সের হয়ে ও একটি ম্যাচ খেলেছে। দ্বিতীয় টেস্টে ও দলের সঙ্গে ছিল। কয়েকটা বলও করেছে। আমি মনে করি এই গুরুত্বপূর্ণ টেস্টে ওকে খেলাতেই হবে।”
অন্যদিকে, এই প্রসঙ্গে ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম দাবি করেছেন যে আর্চার এই মুহূর্তে ফিট এবং খেলার জন্য তৈরি। তিনি বলেন, “ও এই মুহূর্তে ফিট, শক্তিশালী এবং খেলার জন্য রেডি। ওকে বিবেচনায় আছে নির্বাচনের। পাশাপাশি ও দারুন এক্সাইটেড। চোট এবং দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে ছিল আর্চার। এখন যদি ও নিজেকে ফের প্রমাণ করার সুযোগ পায়, তাহলে আশা করছি ও আরো উন্নতি করবে।”
