টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপ দলে ঈশান কিষান

টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপ দলে ঈশান কিষান

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে কিষান পরিবারে বইছে খুশির হাওয়া। দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক হয়েছে ঘরের ছেলের। আসন্ন ২০ ওভারের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সি বিধ্বংসী বাঁ-হাতি ব্যাটার ঈশান কিষান। এই খবর জানাজানি হতেই স্বাভাবিকভাবেই তিনি বেশ খুশি হয়েছেন এবং সংবাদসংস্থা এএনআইকে এই বিষয়ে যাবতীয় সবকিছু জানিয়েছেন। খুশিপ্রকাশ করার পাশাপাশি তরুণদের উদ্দেশ্যে বার্তা ও পরামর্শও দিয়েছেন ঈশান। এছাড়া জানিয়েছেন যে তাঁর লক্ষ্য কি এখন। এক কথায় বলতে গেলে, ঈশান নিজের সেরাটা দেওয়ার উপর মনোযোগ দিচ্ছেন। 

ঈশান কিষান বলেন, “খুবই খুশি আমি। একই সঙ্গে আমার দল ঝাড়খণ্ডের জন্যও খুশি। আমরা প্রথমবার সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছি। সত্যিই সবাই ভালো খেলেছে।” বলে রাখা ভালো, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ঈশান। তিনি শীর্ষ রান সংগ্রাহক। ১০ ম্যাচে তিনি করেছেন ৫১৭ রান। ফাইনালেও তিনি একটি অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন গোটা ঝাড়খন্ডকে। ৪৯ বল খেলে তিনি করেন ১০১ রান। এক কথায় বলতে গেলে, রীতিমতো আগুন ঝড়ে তাঁর ব্যাট থেকে। নেমেই আগ্রাসী রূপ ধারণ করেছিলেন ঈশান। 

তরুণ তারকা আরো বলেন, “হতাশাকে চেপে বসতে দিলে হবে না। আমার এটাই বার্তা তরুণদের কাছে। তোমাকে এক পা পিছিয়ে নিয়ে যাবে হতাশা। তখন তোমায় কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্বাস রাখতে হবে নিজের উপর। তোমায় তোমার লক্ষ্যের উপর মনোযোগ দিতে হবে। জানি যে তুমি সুযোগের আশা করো অনেক সময়। খারাপ লাগে যখন নিজের নাম দেখতে পাও না। কিন্তু এখন আমি সেগুলো নিয়ে ভাবি না। তাই আশা করছি না কিছু। আমার দায়িত্ব শুধু পারফর্ম করে যাওয়া।” এবার দেখার বিষয় যে যেই কারণে ঈশানকে দলে জায়গা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তিনি পালন করতে পারেন কিনা। তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *