“রোহিত-বিরাটদের বিরুদ্ধে খেলার ব্যাপারটাই আলাদা” টেস্ট সিরিজের আগে দাবি ওকসের 

“রোহিত-বিরাটদের বিরুদ্ধে খেলার ব্যাপারটাই আলাদা” টেস্ট সিরিজের আগে দাবি ওকসের 

নিউজ ডেস্ক: “ওদের বিরুদ্ধে খেলার ব্যাপারটাই আলাদা” রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রসঙ্গে টেস্ট সিরিজের আগে এমনটাই দাবি করলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। তিনি মনে করেন দুজনের না থাকাটা বেশ দুঃখজনক। এখানেই শেষ নয়, তাঁর মতে আসন্ন সিরিজ বেশ কঠিন হবে। যদিও তিনি এটাও স্বীকার করেন যে যেকোন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা চ্যালেঞ্জিং হয়। বলা যায়, তিনি বুঝিয়ে দেন যে দুই তারকা ক্রিকেটার ছাড়াও ভারতীয় ক্রিকেট দল বেশ ভালোই লড়াই দেবে। 

আইপিএল শেষ হওয়ার পরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই নেটে ঘাম ঝরানো শুরু করে দিয়েছেন দলের ক্রিকেটাররা। ঘন্টার পর ঘন্টা অনুশীলন চালিয়ে যাচ্ছেন সকলেই। জয়কে পাখির চোখ করে সকলেই নিজেদের খেলার উপর মন দিয়েছেন। কোন খামতি যাতে না থাকে, তার জন্য যা করার দরকার করছেন সকল ক্রিকেটার। সবমিলিয়ে, ইংল্যান্ডকে কড়া টক্কর দিতে সবরকমভাবে নিজেদের তৈরি করছেন দলের ক্রিকেটাররা। 

যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, কোথাও না কোথাও একটা চাপ অনুভব করবে গোটা দল। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন যে যুব ক্রিকেটাররা দক্ষ হলেও কোথাও না কোথাও অভিজ্ঞতার ক্ষেত্রে একটা অভাব বোধ করতে পারবে গোটা দল। আবার আরেক শ্রেণী মনে করছেন যে দুজনের না থাকাটা খুব একটা প্রভাব ফেলবে না দলে ক্রিকেটারদের উপর এবং সকলেই বেশ ভালো পারফর্ম করবেন। বলতে গেলে, দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী গোটা দেশ। 

এবার রোহিত-বিরাটের অনুপস্থিতি নিয়ে নিজের মতামত জানালেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। তিনি স্বীকার করেন যে দুজনের বিরুদ্ধে খেলার ব্যাপারটাই আলাদা, কিন্তু তাঁদের না থাকাটা অত্যন্ত দুঃখজনক। এছাড়া তিনি জানান টিম ইন্ডিয়া যেই ক্রিকেটারদের নিয়ে গেছেন ইংল্যান্ডের মাটিতে, তাঁরা সকলেই নিজেদের প্রমাণ করে দলে জায়গা পেয়েছেন এবং সকলেরই প্রতিভা রয়েছে। এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে গভীরতা রয়েছে দলে এবং সেক্ষেত্রে তাদের খুব একটা সমস্যা হবে না দুই তারকা ক্রিকেটারের না থাকায়। 

ওকস বলেন, “যেকোনো শক্তিশালী দলের বিরুদ্ধেই খেলা সর্বদা চ্যালেঞ্জিং। এই সিরিজ বেশ কঠিন হতে চলেছে। রোহিত আর বিরাটের বিরুদ্ধে খেলার ব্যাপারটাই আলাদা। ওদের না থাকাটা বেশ দুঃখজনক। তবে ওদের দলে গভীরতা রয়েছে। যারা সুযোগ পেয়েছে, তারা নিজেদের কোন ভাবে প্রমাণ করেই জায়গা পেয়েছে। আমার মতে ওরা সকলেই প্রতিভাশালী।” এবার দেখার বিষয় যে আসন্ন সিরিজে কেমন পারফর্ম করে দুই দল। কার ঝুলিতে যাবে সিরিজ? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *