জয় শাহের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

জয় শাহের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

দেবজিৎ মুখার্জি: আইসিসি চেয়ারম্যান জয় শাহকে নিয়ে এক সাক্ষাৎকারে প্রশংসা করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি, তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক, সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ দাবি করেন জয় শাহের সবচেয়ে ভালো গুণ ক্রিকেটের ভালোর জন্য কাজ করতে চাওয়া। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে বর্তমান আইসিসি চেয়ারম্যান যা করেছেন, ক্রিকেটের ভালোর জন্যই করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “নিজস্ব পদ্ধতি আছে একটা জয় শাহের কাজে। কিন্তু ওর যেই গুণ যেটা সবচেয়ে ভালো, সেটা হল আমাদের ভারতীয় ক্রিকেটের ভালোর জন্য ও কাজ করতে চেয়েছিল। দেখুন, ওর কাছে যেমন ক্ষমতা ছিল, তেমন ছিল সমর্থন। তাই আমি আশা করেছিলাম যে ওর মধ্যে একটা কাঠিন্য বা একগুঁয়ে মানসিকতা থাকবে। কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য যেটা দরকার, ও সেটাই করেছে।”

তিনি আরো বলেন, “তখনও আমাদের সম্পর্ক যেমন ভাল ছিল, আজও তেমন ভালো আছে। ও প্লেয়ারদের সবসময় সমর্থন করেছে। যত সময় গেছে ততো ভালো কাজ করেছে। ও প্রচন্ড সৎ। ও ভালো করে জানে ওর উপর কি চাপ আছে। তাই সর্বদা নিখুঁতভাবে কাজ করতে চায়। ও যখন দায়িত্বে আসে, তখন ওর বয়স কম ছিল। তবে সর্বদা সহযোগিতা করত। নিজস্ব মতামত ছিল এবং নিজের মতো কাজ করতে ভালোবাসে। এখনো আইসিসি চেয়ারম্যান। সেটা আরো বড় দায়িত্ব। এখন আর আমি প্রশাসনিক দায়িত্বে নেই। তবে ওর জন্য শুভেচ্ছা রইল।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *