প্রকাশ্যে এলো টিম ইন্ডিয়ার এশিয়া কাপ জার্সি

প্রকাশ্যে এলো টিম ইন্ডিয়ার এশিয়া কাপ জার্সি

নিউজ ডেস্ক: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে এশিয়া কাপ। অংশগ্রহণকারী সকল দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন তাঁদের দলের ম্যাচের জন্য। অন্যদিকে, ক্রিকেটাররা মন দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। মাঠে যাতে কোনরকমের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য লম্বা সময় ধরে নেটে অনুশীলন করছেন। নিজেদের খেলা নিখুঁত করতে যা করার দরকার তাই করছেন।

যদিও ভারতীয় ক্রিকেট দলকে এই টুর্নামেন্টের আগে সমস্যায় পড়তে হয় স্পন্সর নিয়ে। তবে জার্সিতে বিনা স্পনসরে খেলতে নামবেন সূর্যকুমার যাদব, শুভমান গিল থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ সকলেই। ‘ড্রিম ১১’ ও ‘মাই ১১ সার্কেল’ বৈধতা হারিয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর। বোর্ড নতুন স্পন্সর খুঁজছে। দরপত্রের সময়সীমা বাড়ানো হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

তবে এবার প্রকাশ্যে এসেছে টিম ইন্ডিয়ার এশিয়া কাপের জার্সি। গত ২০ ওভারের বিশ্বকাপে যেই জার্সি পড়ে নেমেছিলেন টিম ইন্ডিয়া ক্রিকেটাররা, তা পড়েই নামবেন দলের ক্রিকেটাররা। যদিও কোন স্পন্সর নেই। কিন্তু তা দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, আসন্ন টুর্নামেন্টে এভাবেই ক্রিকেটাররা কৃতিত্ব ফলাবেন। এবার দেখার বিষয় যে এবারও টুর্নামেন্ট জেতে কিনা টিম ইন্ডিয়া।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *