নিউজ ডেস্ক: গত আইপিএলের মরশুম রীতিমতো দুঃস্বপ্ন ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। যেভাবে লজ্জাজনক পরাজয়ের শিকার হতে হয়েছিল দলকে বেশ কয়েকটি ম্যাচে, তা হতাশ করিয়েছিল সকল সমর্থকদের। শুধু তাই নয়, গোটা ফ্র্যাঞ্চাইজি হতাশ হয়েছিল এই ফলাফলে। এক কথায় বলতে গেলে, মন ভেঙেছিল সকলের। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও টুর্নামেন্টের নকআউট পর্বে যেতে পারেননি অজিঙ্কা রাহানে ও তাঁর বাহিনী।
তবে আসন্ন মরশুমে ঘুরে দাঁড়াতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। বলা ভালো, এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে পন্ডিতকে। কিন্তু এবার কেএল রাহুলকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে তাদের তরফ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে যে দিল্লি ক্যাপিটালসের কাছে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
যদিও নাইট দলে তারকা ক্রিকেটারের ট্রেডিংয়ের সম্ভাবনা অত্যন্ত কম। কারণ এখনো পর্যন্ত কোনো ধারনা নেই যে দলের কোন ক্রিকেটারকে দিল্লিতে পাঠানো হবে তাঁর বদলি হিসেবে। কিন্তু তা সত্বেও নিলামে একটা সম্ভাবনা রয়েছে রাহুলের দাম দিয়ে তাঁকে কিনে নেওয়ার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত রাহুলকে দেখা যায় কিনা কেকেআরের জার্সিতে। কি করা হয় অবশেষে, সেটাই এখন দেখার। তবে এই মুহূর্তে রাহুল ইংল্যান্ডের মাটিতে বেশ ভালো খেলে চলেছেন।
