বুমরাহকে বড় পরামর্শ ম্যাকগ্রার

বুমরাহকে বড় পরামর্শ ম্যাকগ্রার

নিউজ ডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ওভালে ভারতীয় ক্রিকেট দল খেলতে নেমেছে জাসপ্রিত বুমরাহকে ছাড়া। তবে তারকা পেসারকে নিয়ে তৈরি হয়েছে সংশয়। বলা ভালো, তাঁকে নিয়ে বড় চাপে পড়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁকে আসন্ন এশিয়া কাপে খেলানো হবে নাকি পরের টেস্ট সিরিজগুলিতে, এই নিয়ে চিন্তায় পড়েছে সকলে। এক কথায় বলতে গেলে, যাঁর উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে দল, এখন তিনি মাথাব্যাথার কারণ হয়ে উঠেছেন। 

এই পরিস্থিতিতে বুমরাহকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন অজি তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁর মতে, এমআই তারকার একটা গোটা মরশুম মাঠের বাইরে থাকা উচিত। তিনি বলেন, “একজন পেসারের জন্য অফ সিজন থাকা খুব দরকার। এখন প্রচুর ক্রিকেট খেলতে হয় এবং সেরম বিশ্রামের সময় পাওয়া যায় না। সেই কারণে একটা সম্ভাবনা থাকে চোট পাওয়ার। তাই ওর উচিত একটা গোটা মরশুম বাইরে থাকা। পরে ফিট হয়ে ফিরতে পারবে।”

পাশাপাশি, ম্যাকগ্রা আরো জানান ঠিক কি কারণে বুমরাহ লাগাতার চোটের কবলে পড়েন। তিনি বলেন, “অন্যান্য বোলারদের চেয়ে ওর বোলিং অ্যাকশন আলাদা। আস্তে দৌড়ায়। তবে গতি বাড়ায় শেষের দিকে। হাতের ধরনও অন্যরকম থাকে এই সময়। এই কারণেই ওর শরীরের উপর বেশি চাপ পড়ে। বিশেষ করে কোমরে। তাই বারবার ওকে কোমরের চোটের মুখে পড়তে হয়।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *