অজিদের নয়নের মনি ওয়েন

অজিদের নয়নের মনি ওয়েন

নিউজ ডেস্ক: এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীদের নয়নের মনি হয়ে উঠেছেন সদ্য ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট টি-টোয়েন্টিতে অভিষেক করা মিচেল ওয়েন। নিজের প্রথম ম্যাচেই একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বলতে গেলে, পরাজয়ের মুখ থেকে জয় পাইয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক কঠিন রান ধৈর্যের সঙ্গে তিনি তাড়া করেন ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে। তাঁর অর্ধশতরানের ইনিংস দেখে মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই।

তাঁর ২৭ বলে ৫০ রানের ইনিংস তাঁকে পাইয়ে দিয়েছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি নিজের ইনিংস প্রসঙ্গে যাবতীয় বক্তব্য রাখেন। শুধু তাই নয়, ক্রিজে নেমে কি ভাবছিলেন তিনি, সেটাও পরিষ্কার করেন। তরুণ অজি ক্রিকেটারের বক্তব্য, “আমি কনট্রিবিউশন রাখতে পেরেছি আজকের ম্যাচে দলের জয়তে, তার জন্য আমি খুবই খুশি।”

তিনি আরো বলেন, “আমার পরিকল্পনা ছিল পজিটিভলি খেলা এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাল্টা প্রেসারে ফেলে দেওয়া। গ্রিনের সঙ্গে ব্যাট করে বেশ ভালো লেগেছে। যখন আমি ব্যাট করছিলাম, ও আমাকে সাহায্য করেছে মাথা ঠান্ডা রাখতে। ওর সঙ্গে এই প্রথমবার ব্যাট করলাম। মিডিল ওর্ডারে ব্যাট করে তেমন বিশেষ পরিবর্তন ঘটেনি। আমি চেয়েছিলাম নেমে একটা ছয় মারতে প্রথমে। তারপর সেখান থেকে নিজের ইনিংসটা গুছিয়ে আগে নিয়ে যেতে।” প্রসঙ্গত, এদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ১৮৯। জবাবে ১৯ ওভার শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *