অল্প বয়সে ক্রিকেটকে টাটা পুরাণের

অল্প বয়সে ক্রিকেটকে টাটা পুরাণের

নিউজ ডেস্ক: ফের শোকের ছায়া নেমে এলো ক্রিকেটের উপর। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের তালিকায় উঠল আরো এক তারকা ক্রিকেটারের নাম। তিনি ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটার নিকোলাস পুরান। মাত্র ২৯ বছর বয়সে তাঁর ক্রিকেট জীবনে দাগ টানার সিদ্ধান্ত হতবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। বলা ভালো, ক্যারিবিয়ান ক্রিকেটপ্রেমীরা পুরানের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না। পুরাণের হঠাৎ সরে দাঁড়ানো তাঁর ভক্তদেরই শুধু হতাশ করেনি। চিন্তায় ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকেও।

চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন একগুচ্ছ তারকা ক্রিকেটার। সম্প্রতি, রোহিত শর্মা ও বিরাট কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের আগে, অবসরের কথা ঘোষণা করেন। তার কিছুদিন পরই একদিনের ক্রিকেটকে চিরবিদায় জানান অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ঠিক সেদিনই ক্রিকেটকে গুড বাই জানান দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক ব্যাটার হেনরিক ক্লাসেন। হঠাৎ তারকাদের এমন সিদ্ধান্ত চিন্তায় ফেলে ক্রিকেটপ্রেমীদের। 

এবার সেই চিন্তা আরও বাড়লো তাঁদের। সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। নিজের ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান গোটা বিশ্বকে। এরপরই তাঁর ভক্ত থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটপ্রেমীরা কমেন্ট করতে শুরু করেন। সকলেই আগামী দিনের শুভেচ্ছা জানালেও কারণ জানতে চান হঠকারিতায় এমন সিদ্ধান্ত নেওয়ার। বলা যায়, ক্যারিবিয়ান ক্রিকেটের উপর শোকের ছায়া চেয়েও বেশি তাদের ঘিরে ধরেছে চিন্তার কালো মেঘ।

নিজের ইনস্টা পোস্টে নিকি পি লেখেন, “দীর্ঘ চিন্তা করার পর আমি ক্রিকেট থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নি। এই খেলাটাকে আমি খুব ভালোবাসি এবং এর মাধ্যমে খুশির পাশাপাশি পেয়েছি কিছু স্মৃতি। মেরুন জার্সি পড়ে দেশের জাতীয় সংগীত গাওয়া এবং মাঠে নেমে নিজের সবটা দেওয়া…. বলে বোঝাতে পারবো না সেটা কি আমার কাছে। দলকে নেতৃত্ব দেওয়াটাও আমি চিরকাল মনে রাখব এবং আমার কাছে স্পেশাল হয়ে থাকবে।”

তিনি আরো লেখেন, “আমি নিজের সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। তারা চিরকাল আমার পাশে ছিল এবং সমর্থন করে গেছে। যেমন খুশির মুহূর্তগুলিতে আপনারা আমায় সমর্থন জানিয়েছেন, তেমনি কঠিন সময়গুলিতেও আমায় সমর্থন করে গেছেন এবং সাহায্য করেছেন আগে এগিয়ে যেতে। আমি নিজের পরিবার, বন্ধু ও সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। তোমাদের বিশ্বাস ও সমর্থন আমাকে আগে এগিয়ে নিয়ে গেছে। খেলা ছাড়লেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা একই থাকবে। আমি আগামী দিনের জন্য দলকে শুভেচ্ছা জানাই।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *