দেবজিৎ মুখার্জি: রুদ্ধশ্বাসভাবে শেষ হলো শ্রীলংকা ও জিম্বাবয়ের মধ্যে দুই ম্যাচের ওডিআই সিরিজ। দুটোতেই জয় পেয়েছে শ্রীলংকা। তবে ম্যাচ হয়েছে বেশ হাড্ডাহাড্ডি। প্রথম ম্যাচটি তারা জেতে মাত্র ৭ রানে। রবিবার দ্বিতীয় ম্যাচে তারা জয় পায় ৫ উইকেটে। তবে বিষয়টি এত সহজ ছিল না। ৩ বল বাকি থাকতে দল ফিনিশ লাইন পার করে।
তবে এই সিরিজের মূল আকর্ষণ ছিলেন শ্রীলংকার তরুণ তারকা ক্রিকেটার পাথুম নিসাঙ্কা। ব্যাট হাতে দুটি ম্যাচেই তিনি রান পেয়েছেন। প্রথম ম্যাচে তিনি করেছেন ৭৬। দ্বিতীয় ম্যাচে তিনি করেন শতরান। ১৩৬ বলে তিনি করেন ১২২, যার মধ্যে ছিল ১৬টি চার। অর্থাৎ সেই ইনিংসে ৬৪ রান এসেছে বাউন্ডারিতেই। তাঁর এই ইনিংস তাঁকে পাইয়ে দিয়েছেন ম্যাচ ও সিরিজের সেরার পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিসাঙ্কা রান পেয়ে খুশিপ্রকাশ করেন। কি বললেন তিনি? তরুণ তারকার বক্তব্য, “রানের অভাব ছিল আমার। তবে খুশি এই ফরম্যাটে কামব্যাক করতে পেরে। ভালো করতে চেয়েছিলাম দলের জন্য। রান করতে পেরেছি তাই।” প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে জিম্বাবয়ে করে ৭ উইকেটে ২৭৭। জবাবে তিন বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলংকা ৫ উইকেটে হারিয়ে।

