বৈভবের বয়স নিয়ে সন্দেহ নীতিশের

বৈভবের বয়স নিয়ে সন্দেহ নীতিশের

দেবজিৎ মুখার্জি: গত আইপিএল আরসিবি জিতলেও সকলের নয়নের মনি হয়ে উঠেছিলেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। অল্প বয়সে যে মাপের ক্রিকেট তিনি তুলে ধরেছিলেন, তার প্রশংসা করেছিল ৮ থেকে ৮০ সকলেই। বহু প্রাক্তন তারকা এমনও দাবি করেছেন যে দ্রুত তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। যদিও অনেকে আবার এটাও মনে করেন যে আরো কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলে তারপর জাতীয় দলের হয়ে খেলুক বৈভব।

তবে এর মাঝেও একটা প্রশ্ন সকলের মধ্যেই লেগে থাকত যে সত্যিই কি বৈভবের বয়স ১৪। যেভাবে ২২ গজের প্রভাবশালী বোলারদের বিরুদ্ধে তিনি সহজে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়েছেন, তা দেখে অনেকেরই সন্দেহ হতো যে সত্যি তাঁর বয়স ১৪ কিনা। বলতে গেলে, এত অল্প বয়সে এমন সাহসী ক্রিকেট সকলকেই চমকে দিয়েছে।

এবার বৈভবের বয়স নিয়ে মন্তব্য করে বসলেন তাঁর রাজস্থান রয়্যালস সতীর্থ নীতিশ রানা। কি বললেন তিনি? কয়েকদিন আগে শেষ হয়েছে দিল্লী প্রিমিয়ার লিগ। তার একটি ম্যাচের সাইডলাইনে নীতিশকে প্রশ্ন করা হয় যে বৈভব সম্পর্কে এমন কিছু বলতে যা কারোর জানা নেই। তখন তিনি বলেন, “সত্যিই কি ও ১৪ বছর বয়সী, নাকি নয়?” তবে পরক্ষণেই হেঁসে বলেন “মজা করছি”। ভিডিওটি অনেকে মজার ছলে নিলেও এখনো বৈভবের বয়স নিয়ে কোথাও না কোথাও একটা সন্দেহ থেকেই যাচ্ছে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *