নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গেছে ম্যাচকে ঘিরে। এখন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শুরু হয়েছে ম্যাচ সংক্রান্ত পোস্ট। বলতে গেলে, এখন থেকেই ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। কেউ বলছে ভারত জিতবে আবার কেউ বলছে ইংল্যান্ড। এক কথায় বলতে গেলে, দু’পক্ষই নিজেদের দলকে সমর্থন করছে।
যদিও এই টেস্ট ম্যাচ ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ জিততেই হবে। এই কথা মাথায় রেখেই অনুশীলন চালাচ্ছেন দলের ক্রিকেটাররা। ম্যাচে যাতে কোনরকমের কোন সমস্যায় না পড়তে হয়, তার জন্য যা করার দরকার করে চলেছেন। পাশাপাশি, টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চলছে পরিকল্পনা প্লেইং একাদশ নিয়ে। কাকে খেলার যেতে পারে বা না যেতে পারে, তা নিয়ে আলোচনা চালাচ্ছেন সকলে।
এমন পরিস্থিতিতে এবার শুভমান গিলদের বড় পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। কি বললেন তিনি? প্রাক্তন হেড স্যারের মতে, “টিম ইন্ডিয়াকে জিততে হলে যেটা সবচেয়ে আগে করা দরকার, সেটা হলো দ্রুত প্রত্যাঘাত। প্রথম টেস্টে হেরে যাওয়ার পর কামব্যাক করতে হলে কঠিন চরিত্র দেখাতে হবে দলের ক্রিকেটারদের। জানিনা বুমরাহকে খেলানো হবে কিনা, তবে আশা করছি ওকে মাঠে দেখা যাবে কারণ এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এখনো কোনকিছু হাতের বাইরে যায়নি। চারটি টেস্ট পড়ে আছে। ম্যাচ ওয়াইজ ভাবতে হবে। দল নিশ্চয়ই আশা করবে সমতা ফেরানোর।”

