নিউজ ডেস্ক: হাসিখুশি পান্থকে দেখা গেল রাগি মেজাজে। আম্পায়ারের সিদ্ধান্তে রেগে গিয়ে মেজাজ হারান তিনি এবং করে বসেন এমন একটি কান্ড, যার জন্য শাস্তিও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যেভাবে আজ তিনি রেগে যান, তা দেখতে অভ্যস্ত নন দেশের ক্রিকেটপ্রেমীরা। এই মুহূর্তটি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এবং এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে আম্পায়ারদের আম্পায়ারিং নিয়ে।
হেডিংলি টেস্টের তৃতীয় দিনের খেলা খেলতে নামে ভারত ও ইংল্যান্ড। ম্যাচের বয়স যখন ৬০ ওভার, তখন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে দেখা যায় ঋষভ পান্থকে। বল পাল্টানোর অনুরোধ করেনা তিনি আম্পায়ারকে। কিন্তু আম্পায়ার তা দেখে জানান যে বলের মধ্যে কোন সমস্যাই নেই এবং তা পাল্টানো যাবে না। এরপরই ক্ষুব্ধ উইকেটরক্ষক ব্যাটার বলটি ফেরত নিয়ে যাওয়ার পথে জোরে ছুঁড়ে দেন। যা দেখে চমকে যান আম্পায়ার নিজে।
এই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই মুহূর্তে তা ঘোরাঘুরি করছে এবং এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। অনেকে অনেকরকম কথা বলেন। কেউ বলেন একদম সঠিক কাজ করেছেন তিনি। আবার অনেকে এটাও বলেন যে পান্থের উচিত ছিল মাথা ঠান্ডা রাখা। তবে এর সঙ্গেও উঠেছে আম্পায়ারদের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন। অনেকে মনে করছেন যে যেই কাজ করেছেন পান্থ, তাতে তাঁর শাস্তি পর্যন্ত হতে পারে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত তা হয় কিনা। আর হলেও কিভাবে তা সামাল দেন তিনি।
