লর্ডসের পর ম্যানচেস্টারেও চোট পান্থের, এবার আঘাত পেলেন পায়ে

লর্ডসের পর ম্যানচেস্টারেও চোট পান্থের, এবার আঘাত পেলেন পায়ে

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় ম্যানচেস্টার টেস্ট। চলতি ম্যাচটি জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট দলের কাছে। এবার যদি পরাজয়ের মুখোমুখি হয় তারা, তাহলে হাতছাড়া হবে সিরিজ। তবে যদি ড্র হয় তাহলে সিরিজে সমতা ফেরানোর আরো একটি সুযোগ পাবে তারা। এক কথায় বলতে গেলে, এটি একপ্রকার ‘ডু অর ডাই’ ম্যাচ শুভমান গিলদের কাছে। 

তবে এই ম্যাচে ফের দলের চিন্তা হয়ে উঠলেন তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। গত ম্যাচ, ওরফে লর্ডস টেস্টে, তিনি চোট পেয়েছিলেন আঙুলে। এবার তিনি আঘাত পেলেন পায়। ৩৭ রানে ব্যাটিং করার সময় তিনি আঘাতটি পান এবং এর জেরে তাঁকে ছাড়তে হয়। শুধু তাই নয়, রীতিমতো অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় তাঁকে নিয়ে যাওয়ার জন্য। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে এমন দৃশ্য মোটেই ভালো না দলের কাছে। বলা বাহুল্য, এখন তাঁরা প্রার্থনা করছেন পান্থের ফিরে আসার।

উল্লেখ্য, ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনের খেলার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৬৪। এই মুহূর্তে ক্রিজে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। এখনো পর্যন্ত দুজনেরই ব্যক্তিগত সংগ্রহ ১৯। এদিন দুজনের ব্যাট থেকে এসেছে অর্ধশতরানের ইনিংস। এই পর্যন্ত সর্বোচ্চ ৬১ রান করেছেন সাই সুদর্শন। এছাড়া যশস্বী জয়েসওয়াল আউট হয়েছেন ৫৮ রানে। কেএল এল রাহুল প্যাভিলিয়নে ফিরেছেন ৪৬ রান করে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে ভারতের প্রথম ইনিংস। কত রান করতে পারে তারা, সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *