নিউজ ডেস্ক: শেষ হলো ম্যানচেস্টার টেস্ট। ড্র দিয়ে শেষ হল ম্যাচ। অন্তিম দিনে অসাধারণ ক্রিকেট খেলে ম্যাচ বাঁচালো ভারত। শতরান করেন ৩ জন – গিল, জাদেজা ও সুন্দর। বিশেষ করে জাদেজা ও সুন্দর যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছেন, তার প্রশংসা করেছে সকল ক্রিকেটপ্রেমী। এমনকি প্রাক্তন দরকারও প্রশংসায় পঞ্চমুখ। বিস্তারিতভাবে বলতে গেলে, ম্যাচের ফলাফল না হলেও ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিভাগের খেলা ছিল দেখার মতো। সকলেই তা দেখে বেশ খুশি হয়েছেন।
কিন্তু দিনের শেষেও সকলের মন জয় করলেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। প্রথম ইনিংসে পায়ের পাতায় আঘাত পাওয়ার পর যেভাবে তিনি ব্যাটিং করে অর্ধশতরান করেছেন, তা আনন্দ দিয়েছে স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে সকল ক্রিকেটপ্রেমীকে। বলা ভালো, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মনি হয়ে উঠেছিলেন পান্থ। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। পাশাপাশি, এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ক্রিকেট মহলে।
ম্যাচের অন্তিম দিন ঠিক করা হয়েছিল যে প্রয়োজন পড়লেই ব্যাটিং করতে নামবেন পান্থ। যদিও তাঁর প্রয়োজন পড়েনি দলের। তবে নিজের দায়িত্বের কথা মাথায় রেখে ক্রাচ হাতে তিনি ঢোকেন স্টেডিয়ামে। এই ছবি চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং এরপর শুরু হয় কমেন্টের বন্যা। তাঁর ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়েন্টস পর্যন্ত সেই ছবিটি শেয়ার করেন এবং ক্যাপশনে দেওয়া ‘সে উপস্থিত’। সকলেই এই ছবি দেখে বেশ খুশি হয়েছেন। এবার দেখার বিষয় যে অন্তিম টেস্টে তাঁর পরিবর্তে কাকে নামানো হয়।

