ম্যানচেস্টারে দলে থাকছেন পান্থ

ম্যানচেস্টারে দলে থাকছেন পান্থ

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এক বড় আলোচনার বিষয় ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট। আর কিছুক্ষণ পরই ম্যানচেস্টারে দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। ইতিমধ্যে ২-১ ফলাফলে এগিয়ে ইংল্যান্ড। ভারতের কাছে ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচে জয় পাওয়া বেশ দরকার। যদিও ইংল্যান্ডেরও লক্ষ্য থাকবে ম্যাচটি জিতে সিরিজ নিজেদের পকেটে তোলা। দিনের শেষে কেউ যে কাউকে সামান্য জমি ছাড়বে না, তা বেশ ভালো করে বোঝা যাচ্ছে।

তবে চতুর্থ টেস্টের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বেশ চিন্তায় ছিলেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে নিয়ে। এখনো পর্যন্ত চলতি সিরিজে ব্যাট হাতে বেশ ভালোই খেলে চলেছেন পান্থ। কিন্তু লর্ডস টেস্টে যেভাবে তিনি উইকেট কিপিং করতে গিয়ে চোট পাওয়ার পর ম্যাচে স্টাম্পের পিছনে দেখা যায়নি, তা দেখে সকলেই চিন্তায় ছিলেন যে আদৌ তিনি চতুর্থ টেস্ট খেলতে পারবেন কিনা। বলা ভালো, একপ্রকার চাপে ছিলেন তাঁর সতীর্থ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সকলেই। 

এবার সেই সমস্ত সংশয় কেটে গেল। বুধবার ম্যানচেষ্টারে প্লেইং একাদশে দেখা যাবে এলএসজি অধিনায়ককে বলে খবর। জানা গিয়েছে যে মঙ্গলবার তাঁকে বিনা কষ্টেই অনুশীলন করতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়, তাঁকে বেশ স্বাচ্ছন্দে কিপিং করতেও দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে, চতুর্থ ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন এটি একটি ভালো সংকেত দলের কাছে। পান্থ না থাকলে বিরাট সমস্যার মধ্যে পড়তে হত দলকে, এমনটা মনে করছেন অনেকে। এক্ষেত্রে দেখার বিষয় যে ব্যাট হাতে তিনি কি কামাল দেখান।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *