গত তিনটি টেস্টে ভালোই খেলেছি” টসে দাবি শুভমানের

গত তিনটি টেস্টে ভালোই খেলেছি” টসে দাবি শুভমানের

নিউজ ডেস্ক: দেখতে দেখতে শুরু হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট। প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর চার উইকেট ২৬৪। ক্রিজে অপরাজিত রয়েছেন দলের দুই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। তবে এদিন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে গত আইপিএলের অরেঞ্জ ক্যাপ হোল্ডার সাই সুদর্শনের দুর্দান্ত ইনিংস। ৬১ রানে আউট হন তিনি। তবে যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল, তা তিনি পালন করে দেখান। অন্যদিকে দলের কাছে চিন্তার বিষয় পান্থের ফের চোট পাওয়া। এদিন রিটায়ার্ড হার্ট হয়ে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। 

তবে এদিন টসে হেরে দলের নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিল জানান নিজের দল প্রসঙ্গে কিছু কথা। তিনি দাবি করেন যে গত তিনটি টেস্টে বেশ ভালই খেলেছিল দল। তবে বহু ক্ষেত্রে জয়ের কাছাকাছি এসে হারতে হয় তাদের। পাশাপাশি, দলে কি পরিবর্তন আনা হয়েছে সেই সম্পর্কেও বক্তব্য রাখেন গিল। এছাড়াও পিচ কেমন, সেই ব্যাপারেও নিজের অবস্থান জানান জিটি অধিনায়ক।

গিল বলেন, “শেষ তিনটি টেস্টে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। তবে বহু ক্ষেত্রে ম্যাচ জেতার কাছাকাছি এসেও আমরা জিততে পারিনি। হারতে হয়েছে আমাদের। তবে সেশনের ভিত্তিতে আমরা বেশি জিতেছি ওদের থেকে। এখনো পর্যন্ত তিনটি টেস্টই বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। পিচটা দেখে বেশ ভালই মনে হচ্ছে। বেশ শক্ত লাগছে। এই ম্যাচে আমাদের দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। করুন নায়ারের জায়গায় এসেছে সাই সুদর্শন। আকাশ দ্বীপের জায়গায় এসেছে অংশুল কাম্বজ। এছাড়া নীতিশ রেড্ডির জায়গায় দলে এসেছে শার্দুল ঠাকুর।” এবার দেখার বিষয় এই দল নিয়ে ম্যাচ জেতে কিনা ভারত।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *