দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডে অসাধারণ ক্রিকেট তুলে ধরার পর সকলের নয়নের মনি হয়ে উঠে যান ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। ব্যাট হাতে তিনি লাগিয়ে দিয়েছেন তাক। যেভাবে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে তিনি আগ্রাসী ব্যাটিং করেছেন, তার প্রশংসা করেছেন সকলে। চারটি সেঞ্চুরি করেছেন তিনি ইংল্যান্ডের মাঠে। এরপরই তাঁকে আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়া সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।
শুভমান গিলকে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় রবিচন্দ্রন অশ্বিনকে একটি পডকাস্টে কিছু কথা তুলে ধরলেন। তাঁর বক্তব্য, “অনেকে আমার আগেই গিলকে চিনতেন। ‘আরে শুভমান গিল দারুন প্লেয়ার’, এটা আমি শুনেছিলাম। আর এটা সত্যি যে যখন তুমি থাকো ভারতীয় ক্রিকেটের মধ্যে আর প্রতিভা উঠে আসে বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রের মতো, তখন নজরে পড়বেই কোচদের। অন্তত ৬ জন আমাকে গিলের ব্যাপারে বলেছে ওকে দেখার আগে। সবাই বলেছে ও কত ভালো ক্রিকেটার।”
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে শুভমান গিলের অভিষেক ঘটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে। এরপর ধীরে ধীরে তিনি ওডিআই ক্রিকেটে দলের পাকাপাকি সদস্য হয়ে ওঠেন। এই ফরম্যাটে তিনি একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর, তিনি যা ব্যাটিং দেখিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন সকলে। এমন কেউ নেই, যে তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেননি।
