“বেশ দুঃখের ঘটনা” চিহ্নস্বামী পদপিষ্ট কাণ্ডে মতামত রাহুলের

“বেশ দুঃখের ঘটনা” চিহ্নস্বামী পদপিষ্ট কাণ্ডে মতামত রাহুলের

দেবজিৎ মুখার্জি: চিহ্নস্বামীতে পদপিষ্ট কান্ড নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়। এক সাক্ষাৎকারে তিনি এই দুর্ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান জানান। রাজস্থান হেড স্যার দাবি করেন যে ঘটনাটি অত্যন্ত দুঃখের এবং হতাশাজনক। পাশাপাশি, তিনি এটাও জানান যে বেঙ্গালুরুর মানুষরা সবরকম খেলা পছন্দ করেন এবং এমন ঘটনায় তাঁর বেশ মন ভেঙেছে। এখানেই শেষ নয়, তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। অবশেষে তিনি দাবি করেন যে এমনটা হওয়া উচিত ছিল না।

আইপিএল ২০২৫এর ফাইনালে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে রজত পতিদারের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাড্ডাহাড্ডি ফাইনালে শেষ হাসি হাসেন বিরাট কোহলিরাই। দীর্ঘ ১৮ বছরের লড়াই অবশেষে শেষ হওয়ায় আনন্দে মেতে ওঠেন বেঙ্গালুরুর ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক সকলে। এখানেই শেষ নয়, সমস্ত সমালোচনা ও নিন্দা পার করে দল ট্রফি জেতায় চোখ থেকে জল বেরিয়ে আসে বিরাট কোহলির। বলা ভালো, দলের চেয়েও সবাই বিরাট কোহলির জন্যই আরসিবির জয়ের প্রার্থনা করেছিলেন।

প্রথম আইপিএল ট্রফি জেতায় প্রথমে একটি বড় রোড শোর পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তার অনুমতি না মেলায়, কর্ণাটক ক্রিকেট সংস্থা এক বিজয় উৎসবের আয়োজন করে চিহ্নস্বামী স্টেডিয়ামে। সেখানেই ঘটে দুর্ঘটনা। পুলিশের লাঠিচার্জে দৌড়াতে থাকেন সকলে এবং তা করতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহতদের সংখ্যাও প্রচুর। যদিও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ঠিকই, তবে দিনের শেষে আরসিবিকে নিন্দা কুড়াতে হয়েছে কারণ যখন বাইরে এমন দুর্ঘটনা ঘটে, তখন ভেতরে সমস্ত ক্রিকেটার ব্যস্ত ছিলেন উদযাপনে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে নিজেদের অবস্থান জানান। এবার এই প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ, রাহুল দ্রাবিড়। কি বললেন তিনি? প্রাক্তন ভারতীয় তারকা বলেন, “এই ঘটনা বেশ হতাশাজনক ও দুঃখের। স্পোর্টসের ব্যাপারে বেঙ্গালুরুর মানুষদের উৎসাহ অন্যরকমের। আমি নিজে সেখানকার বাসিন্দা। ওরা সবরকমের খেলাই পছন্দ করে। তাই এই ঘটনায় খুব মন ভেঙেছে। যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমার সমবেদনা। দ্রুত আরোগ্য কামনা করি আহতদের। এমনটা ঘটা একেবারেই উচিত ছিল না।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *