ওস্তাদের মার শেষ রাতে! অন্তিম ম্যাচে কারিশ্মা দেখালেন পান্থ

ওস্তাদের মার শেষ রাতে! অন্তিম ম্যাচে কারিশ্মা দেখালেন পান্থ

দেবজিৎ মুখার্জি: “শেষটা ভালো করবো ঠিক করেছিলাম” ম্যাচ শেষে এমনটাই জানালেন লখনৌ সুপার জায়েন্টস অধিনায়ক ঋষভ পান্থ। তিনি নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। এলএসজি অধিনায়ক জানান যে প্রতিটি ম্যাচের সঙ্গে তিনি ভালো বোধ করছিলেন এবং ঠিক করেছিলেন যদি শুরুটা ভালোভাবে করেন তাহলে শেষটাও ভালোভাবেই করবেন। এখানেই শেষ নয়, তিনি সেরা ক্রিকেটার এবং অভিজ্ঞদের থেকে শিখেছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি, কিভাবে নিজের ইনিংস গুছিয়েছিলেন, সেই প্রসঙ্গেও নিজের অবস্থান জানান পান্থ।

চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই দাগ কাটতে সফল হননি এই মরশুমের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্থ। তাঁকে এই বছর লখনৌ সুপার জায়েন্টস দলের অধিনায়ক করা হয়। অধিকাংশ ম্যাচেই তিনি রান পাননি। এখানেই শেষ নয়, এমনকি দুই সংখ্যার রান পেতে গিয়েও তাঁকে বেশ হিমশিম খেতে দেখা গিয়েছে। পাশাপাশি, যেই বল গুলিতে তিনি আগে চার ও ছয় হাকাতেন, সেগুলিতেও রান পেতে তাঁকে বেশ কষ্ট করতে হয়েছে। সবমিলিয়ে, এবারের আইপিএলে পান্থের ব্যাট কথা বলেনি বললেই চলে। দলের পারফরমেন্সও মন জয় করেনি কারোর।

তবে গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচে দারুন পারফর্ম করে দেখান পান্থ। আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনৌ। ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ২২৭। ৬১ বলে ১১৮ রানের একটি মারকুটে ইনিংস খেলেন পান্থ, যার মধ্যে রয়েছে ১১টি চার এবং ৮টি ছয়। অর্থাৎ মোট ৯২ রান আসে বল বাউন্ডারির বাইরে করা থেকে। পান্থের এই ইনিংস শুধু দল নয়, মুগ্ধ করেছি সকল ক্রিকেটপ্রেমীকেও। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত নিজেদের পকেটে তুলতে সফল হয়নি লখনৌ। কিন্তু অধিনায়কের এই আগ্রাসী ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে সকলের। 

ম্যাচ শেষে এই প্রসঙ্গে নিজের অবস্থান জানান পান্থ। কি বললেন তিনি? এলএসজি অধিনায়ক বলেন, “প্রতিটি ম্যাচের সঙ্গে ভালো বোধ করছিলাম। কিন্তু কখনো কখনো তা কাজে আসেনা। তবে আজ আমি ঠিক করেছিলাম যদি আমি শুরুটা ভালো করে করি, তাহলে শেষটাও ভালোভাবেই করবো। বিশ্বের সেরা এবং অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে শিখেছি। যখন আপনি কোন স্টার্ট পাবেন, তখন সেটাকে বড় করার চেষ্টা করবেন। আমি বোলিং ও ফিল্ড অনুযায়ী খেলছিলাম। আমি লাইনে এবং গ্যাপ খুঁজে খেলছিলাম। প্রতিটা বলই সমান ইনটেনসিটির সঙ্গে খেলেছিলাম এবং সেই ভাবেই গোটা ইনিংস চালিয়ে গিয়েছিলাম।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *