দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন উথাপ্পা

দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন উথাপ্পা

দেবজিৎ মুখার্জি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে পরাজয় এড়াতে হলে গুয়াহাটি টেস্ট যেটা অত্যন্ত জরুরি ভারতীয় ক্রিকেট দলের জন্য। যেভাবে তারা ইডেন টেস্টে পরাজিত হয়েছে, তা মেনে নিতে পারেননি দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বহু প্রাক্তন তারকারা। সকলেই মনে করেছিলেন যে সহজেই ম্যাচটি নিজেদের নামে করতে পারবে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বরং যা আশা করা হয়নি, সেটাই হয়। ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে দক্ষিণ আফ্রিকা এবং সিরিজে এগিয়ে যায় ১-০তে। এবার এই নিয়ে মুখ খুললেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি প্রশ্ন তোলেন যে দল আদৌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য প্রস্তুত কিনা।

উথাপ্পার বক্তব্য, “ভারতের মাটিতে টেস্ট খেলা মানে স্পিন খেলা জানতেই হবে। মাঠে গিয়ে তো কোচ ব্যাটিং করবে না। একটা সময় সমালোচনা করা হয়েছিল রাহুল দ্রাবিড়কেও, কিন্তু তখন আমার কাছে মনে হয়েছিল এটা মিনিংলেস। একেবারেই সোজা নয় ২০-৩০ হাজার আন্তর্জাতিক রান করা। তাই ট্রোলটা সহজেই সকলকে করা হয়। কিন্তু প্রশ্ন হল যে এত কম রানে কিভাবে অলআউট হয়ে যাচ্ছে ভারতের মাটিতে? এটা হচ্ছে না বোধগম্য।”

প্রাক্তন নাইট তারকা আরো বলেন, “প্রচুর কম ক্রিকেট খেলে সফরকারী দলগুলো টিম ইন্ডিয়ার চেয়ে। তাই হয়তো ওরা বেশি সুযোগ পায় প্রস্তুতির জন্য। অন্যদিকে, প্রচুর ক্রিকেট খেলে ভারতীয় ক্রিকেটাররা। সমস্যা হচ্ছে ভারতীয় ক্রিকেট দল ফলাফল চাইছে এক ফর্মুলায়। লক্ষ্য নিয়ে এগোতে হবে অন্তত আগামী দু’বছর। বিরাট, রোহিত, রাহানে, পুজারা, অশ্বিনরা নেই। পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। এখন দৃঢ়তা দেখাতে হবে তরুণদের।” এর সঙ্গে প্রাক্তন ভারতীয় তারকার সংযোজন, “সকলেরই লক্ষ্য থাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার। কিন্তু আদৌ কি তৈরি এই দল? তৃতীয় পেসারের অভাব রয়েছে বুমরাহ, সিরাজ ছাড়া। ভরতে হবে সেই জায়গাটা। অনেককেই হয়তো তৈরি করার চেষ্টা চলছে সেই জায়গায়।”

বলে রাখা ভালো, ইডেন টেস্ট ৩০ রানে জেতে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ১৫৯ রানে সবকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে মাত্র ৩০ রানের লিড নিতে পারে ভারত। ১৮৯ রানে অলআউট হয়ে যায় তারা। এরপর তা টপকাতে নেমে দক্ষিণ আফ্রিকা করে মাত্র ১৫৩ রান। ১২৪ রান তারা করতে নেমে ৯৩ রানে অলআউট হয় ভারত। ম্যাচের সেরা খেলোয়াড় হন দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার। এবার দেখার যে শেষ ম্যাচে কি হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *