দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত খেলতে নামার আগে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে চিরকালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন হিটম্যান, ওরফে রোহিত শর্মা। তাঁর হঠাৎ অবসর ঘোষণা করা রীতিমতো চমকে দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। বলতে গেলে, হতাশ করেছিল তাঁর ভক্তদের। যদিও আজও অনেকে মনে করেন যে রোহিত মন থেকে অবসর নিতে চাননি, বরং তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। এক কথায় বলতে গেলে, এই বিষয়টি এখনো সাসপেন্স রয়ে গেছে।
এরই মাঝে প্রশ্ন উঠছিল যে রোহিত শর্মাকে আদৌ ৫০ ওভারের ক্রিকেটে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন কিনা। অনেকে অনেক মত পেশ করেছিলেন। কেউ মনে করছিলেন, বলা ভালো এখনো মনে করেন, যে হিটম্যানকে অধিনায়ক রাখাই সঠিক সিদ্ধান্ত হবে। আবার অনেকে মনে করেন যে নতুন কাউকে এই দায়িত্ব দেওয়া উচিত। সবমিলিয়ে, এটি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
কিন্তু পরের বছর ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে আইসিসির তরফ থেকে যেখানে দেখা যাচ্ছে হ্যারি ব্রুকের সঙ্গে রোহিতের ছবি। তা দেখে অনেকেই মনে করছেন হয়তো অন্তত ২০২৬ সাল পর্যন্ত রোহিতকেই অধিনায়ক করে রাখা হবে। যদিও সেই পোস্ট পড়ে মুছেও দিয়েছে আইসিসি। কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও সকলে মনে করছেন যে রোহিত অন্তত ২০২৬ সাল পর্যন্ত অধিনায়ক থাকবেন।
তবে ২০২৭এর বিশ্বকাপে তাঁকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সিরিজকে রোহিত বিশ্বকাপের জন্য প্রস্তুতি হিসেবে এবং অধিনায়কত্ব প্রমাণ করার জন্য ব্যবহার করতে পারে। অনেকে এটাও মনে করছেন যে এতে যদি বাজিমাত করতে পারেন হিটম্যান, তাহলে হেড কোচ গৌতম গম্ভীর হয়তো তাঁকে নিয়েই দল সাজানোর কথা ভাবতে পারেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত রোহিত কি সিদ্ধান্ত নেন। কি করবেন তিনি? তা বলবে সময়।

