ছুটি কাটিয়ে অনুশীলন শুরু রোহিতের, ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে

ছুটি কাটিয়ে অনুশীলন শুরু রোহিতের, ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে

দেবজিৎ মুখার্জি: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ ভারত জেতার পর সেই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রোহিত শর্মা, যা চমকে দিয়েছিল তাঁর ভক্ত সহ গোটা ক্রিকেট মহলকে। সেই রেশ কাটতে না কাটতেই চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তিনি, যা ফের মন ভাঙে তাঁর ভক্তদের।

এই পরিস্থিতিতে রোহিতের কাছে একমাত্র পড়ে রয়েছে ওডিআই ক্রিকেট। লম্বা ছুটি কাটানোর পর তিনি অবশেষে শুরু করে দিয়েছেন অনুশীলন। অস্ট্রেলিয়া সিরিজে ফিরতে চলেছেন হিটম্যান এবং তার আগেই তিনি প্র্যাকটিস করা শুরু করে দিলেন। সমাজমাধ্যমে সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে এবং তা দেখতে পেয়েই কমেন্ট করা শুরু করে দিয়েছেন তাঁর ভক্ত থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটপ্রেমীরা। অধিকাংশই অপেক্ষায় রয়েছেন তাঁর ২২ গজে ফিরে আসার।

কিন্তু রোহিতকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে বোর্ডের। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত তিনি আদৌ নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। পাশাপাশি, ততদিনে রোহিতের বয়স ৪০ ছুঁয়ে ফেলবে। যদিও রোহিত নিজেও জানেন যে ফিটনেস একটা বড় সমস্যা। তাই আগামী দু’বছর খেলা চালিয়ে যাওয়া নিয়ে প্ল্যানিং করে ফেলেছেন তিনি। আপাতত রোহিত প্র্যাকটিস চালিয়ে যাবেন অভিষেক নায়ারের তত্ত্বাবধানে। হিটম্যান চান ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ দলকে জিতিয়ে সম্মানের সঙ্গে অবসর নিতে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *