রোহিত, বিরাট ও পুজারার ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল বলে মনে করছেন শ্রীকান্ত

রোহিত, বিরাট ও পুজারার ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল বলে মনে করছেন শ্রীকান্ত

দেবজিৎ মুখার্জি: গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পুজারা। এরপর সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। যদিও বহু ক্রিকেটপ্রেমী বেশ দুঃখ পেয়েছেন তাঁর অবসর নেওয়ায়। অনেকে আশা করেছিলেন যে তিনি জাতীয় দলে কামব্যাক করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এক কথায় বলতে গেলে, পুজারার এই সিদ্ধান্ত হতাশ করেছে দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমীকেই।

তবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন যে রোহিত, বিরাট ও পুজারা, তিনজনেরই ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল। তাঁরা সেটা না পাওয়ায়, তিনি বেশ ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই বিষয়ে সরব হয়েছেন। তিনি দাবি করেন যে তিন তারকাকেই ভালোভাবে বিদায় জানানো উচিত ছিল। 

শ্রীকান্ত বলেন, “১০০টি টেস্ট খেলা সহজ নয় দেশের হয়ে। এতগুলো টেস্ট খেলা যায় না দুর্দান্ত ক্রিকেটার না হলে। তাদের ভালোভাবে বিদায় জানানো উচিত সেই কারণে। বিরাট-রোহিত যখন অবসর নেয়, তখন বোর্ডের উচিত ছিল ওদের সঙ্গে কথা বলা। কিন্তু তা হয়নি। এটা একেবারেই ভালো ব্যাপার নয় ভারতীয় ক্রিকেটের জন্য। পুজারা অনেকদিন খেলেছে। তারও উচিত ছিল অবসর পরিকল্পনা নিয়ে কথা বলা। খেলোয়ারদের সঙ্গে এই ব্যাপারে অতি অবশ্যই সহযোগিতা করতে হবে। বুঝতে হবে ওদের শেষ সম্পর্কে। এটা যদি হতো তাহলে পুজারা আরো ভালোভাবে বিদায় নিতে পারত। এটি সহযোগিতার বিষয় ক্রিকেটার, নির্বাচক এবং বোর্ডের মধ্যে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *