গোল্ডেন রান চলছে রুটের, ছাপিয়ে গেলেন দিজ্ঞজদের

গোল্ডেন রান চলছে রুটের, ছাপিয়ে গেলেন দিজ্ঞজদের

নিউজ ডেস্ক: ২২ গজে গোল্ডেন রান চলছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটের জো রুটের। চলতি ম্যানচেস্টার টেস্টে তিনি গড়ে ফেললেন একটি বিশাল রেকর্ড। ইতিমধ্যেই মাটি আঁকড়ে পড়ে থাকে তিনি শতরান করেছেন। পাশাপাশি, তিনি বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায়। এই মুহূর্তে তিনি এগিয়ে গেছেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তি ক্রিকেটারদের থেকে। একমাত্র পিছিয়ে ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকরের থেকে। যদিও ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরির ক্ষেত্রে রুট এগিয়ে মাস্টার ব্লাস্টারের থেকে।

এই মুহূর্তে ম্যানচেস্টারে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট। রুটের দরকার ছিল মাত্র ৩০ রান রাহুল দ্রাবিড়কে টপকানোর জন্য। তবে তার থেকে যদি এক রান বেশি করেন তিনি, তাহলে ছাপিয়ে যেতে পারবেন জ্যাক ক্যালিসকে। সেই অনুযায়ী তিনি দুই প্রাক্তন তারকাকে টপকাতেও সফল হন। তবে তিনি সেখানে থেমে যাননি। আরো কিছুটা রান করে তিনি এগিয়ে গেলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের থেকেও। যদিও এদিন আরো একাধিক রেকর্ড ওঠে তাঁর ঝুলিতে। ১৫০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তাঁকে আউট করেন রবীন্দ্র জাদেজা।

রুটের এই ইনিংস থেকে খুশি হয়েছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে তাঁর ভক্ত, সকলেই। এই মুহূর্তে সকল ক্রিকেটপ্রেমীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চলছে রুটকে নিয়ে পোস্ট। অনেকেই দাবি করছেন যে তিনি ইংল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার। আবার অনেকে তাতে সহমত জানাননি। তবে দিনের শেষে এই ইনিংস মুগ্ধ করেছে সকলকে। এবার দেখার বিষয় যে আগামী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করেন তিনি। প্রসঙ্গত, প্রথম ইনিংসে শুভমান গিলরা অলআউট হয়েছেন ৩৫৮ রানে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *