নিউজ ডেস্ক: “নাইস টু গেট ওভার দ্যা লাইন” ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। তিনি জানান যে ২ রানে ২ উইকেট হারানোর পর ম্যাচ জিতে বেশ ভালো লাগছে তাঁর। তবে তিনি এটা স্বীকার করেন যে উইকেট ট্রিকি ছিল। পাশাপাশি, তিনি নিজের সতীর্থদের প্রশংসাও করেন। এছাড়া ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রসঙ্গ তোলেন এবং নিজের মোটিভেশনের কথা জানান।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যেই বড় ব্যবধানে প্রথম ম্যাচটি নিজেদের ঝুলিতে তুলতে সফল হয়েছে রুট-বাটলাররা। এবার দ্বিতীয় ম্যাচটিও নিজেদের নামে করতে সফল হয়েছে দল। বিস্তারিতভাবে বলতে গেলে, একেবারে হারা ম্যাচ জয়তে পরিণত করেছে তারা। সৌজন্যে জো রুটের দুর্দান্ত ব্যাটিং। ১৩৯ বলে ১৬৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ২১টি চার এবং ২টি ছয়। তিনিই হন ম্যাচের সেরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রূপকে নিজের ইনিংস প্রসঙ্গে প্রশ্ন করা হয়। পাশাপাশি, অন্যান্য প্রশ্নও করা হয়। নিজের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, “২/২ থেকে ফিনিশ লাইন পার করে এবং সিরিজ শেষ করে ভালো লাগছে। উইকেটটা ট্রিকি ছিল। বোলারদের সর্বদা মনে হচ্ছিল যে তারা ম্যাচে রয়েছে। তবে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরে ভালো লাগছে। পরিস্থিতি সামলেছি। আলজারি বেশ ভালো বোলিং করেছে। তবে কয়েকটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ হয়েছে। জ্যক্স অসাধারণ খেলেছে এবং এমন একটা পজিশনে ও নিজের ম্যাচিউরিটি দেখিয়েছে, যেখানে ও আগে কোনদিন খেলিনি। ওর ওই ব্যাপারে গর্ব করা উচিত। আমি মনে করি আমার কাছে মোটিভেশন রয়েছে ২০২৭ সালের বিশ্বকাপ খেলার। যখন তোমার মধ্যে সেই জোশ থাকে, তখন তুমি রান করার পাশাপাশি অবদানও রাখতে থাকো।”
উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার ১৪ বল আগে ৩০৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ১০৩ রান করেন কিসি কার্টি। এছাড়া অধিনায়ক শেহ হোপ করেন ৭৮ এবং ওপেনার ব্রেন্ডন কিং করেন ৫৯। জবাবে রান তাড়া করতে নেমে ৪৯ ওভার শেষ হওয়ার আগেই ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। সর্বোচ্চ ১৬৬ রান করেন জো রুট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় তাঁকেই।
