রাসেলের অবসর, বিবৃতিতে বড় বার্তা

রাসেলের অবসর, বিবৃতিতে বড় বার্তা

নিউজ ডেস্ক: এই মুহূর্তে বেশ শোচনীয় অবস্থা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। কিছুদিন আগে তাদের বিশ্রী পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাবাইনা পার্কে তারা অলআউট হয়েছে ২৭ রানে। সামান্য কয়েকটা রান তাড়া করতে গিয়ে এমন জঘন্য নজির গড়ে তারা। এরপরই তড়িঘড়ি প্রাক্তন তারকা ক্রিকেটারদের ডাকে দেওয়া হয়। তাঁদের সঙ্গে আলোচনায় বসা হবে। ঠিক কিভাবে দলকে আগের মত শক্তিশালী করা যায়, সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে প্রাক্তন তারকাদের থেকে।

সেই রেশ কাটতে না কাটতেই দলের কাছে ধেয়ে এলো আরো এক বড় দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ? ক্রিকেটের সমস্ত ফরম্যাটকে সারাজীবনের জন্য বিদায় জানালেন দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। স্বাভাবিকভাবেই, এই ঘোষণা একটা বড় ধাক্কা দল ও তার সমর্থকদের কাছে। বলা বাহুল্য, অনেকেই ভাবছেন যে রাসেল চলে গেলে দলের পরিস্থিতি কি হবে আগামী দিনে।

এক বিবৃতির মাধ্যমে রাসেল নিজের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে লেখা, “অনুভূতিটা শব্দে বোঝানো সম্ভব নয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই আমার কাছে সবচেয়ে গর্বের বিষয়। আমি উঠতে ক্রিকেটারদের রোল মডেল হয়ে অবসর নিতে চাই।” প্রসঙ্গত, সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেই পাকাপাকিভাবে সরে দাঁড়াবেন রাসেল। এবার দেখার বিষয় রাসেলের জায়গা কে নেন দলে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *