বিদায় বেলায় সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে বার্তা রাসেলের

বিদায় বেলায় সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে বার্তা রাসেলের

নিউজ ডেস্ক: বুধবার ওয়েস্ট ইন্ডিজ হোক কি যেকোন ক্রিকেট খেলা দেশের ক্রিকেটপ্রেমী, সবার কাছেই এখন অন্যতম আলোচনার বিষয় আন্দ্রে রাসেল। এদিন তিনি নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে শেষ ম্যাচটি খেলেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও হারে তারা। বড় ব্যবধানে জয় পায় অজিরা। ৮ উইকেটে ম্যাচ জেতে তারা এবং সিরিজে এগিয়ে যায় ২-০ ফলাফলে। তবে এদিন রাসেলের মারকুটে ইনিংস দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। ১৫ বলে ৩৬ রান করেন তিনি। 

নিজের অন্তিম ম্যাচে রাসেল দীর্ঘ ১৫ বছরের ক্রিকেটজীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। হোম ক্রাউডের সামনে খেলতে পেরে খুশি। হয়তো ম্যাচটা আমরা জিততে পারিনি। আমার এখনো মনে পড়ে দলের সেই দুটি বিশ্বকাপ জেতা। চারিদিকে শুধু আমাদের পতাকা উড়ছিল। তবে আমার মনে হয় এটাই সঠিক সময় ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর।”

এরপর দলের অন্যান্য ক্রিকেটারদের প্রশংসা করেন রাসেল। সতীর্থদের প্রসঙ্গে ড্রে রাস বলেন, “আমাদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার জায়গা করে নিয়েছে। সাবাইনা পার্কে নিজের কেরিয়ার শেষ করতে পেরে খুশি। আমরা জয় পাইনি ঠিকই, কিন্তু দিনের শেষে এটাই ক্রিকেট। আপনারা সবাই আমাদের সাপোর্ট করেছেন এবং আগামী দিনে আমাদের এভাবেই সাপোর্ট করে যান।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *