নিউজ ডেস্ক: সবে শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। শুরুতেই খাতা খুলে নিয়েছে ইংল্যান্ড। হেডিংলিতে জিতে এই মুহূর্তে তারা এগিয়ে ১-০তে। ৫ উইকেটে তারা পরাজিত করে ভারতকে। যদিও দুটি ইনিংসেই ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করে ভারতীয় ব্যাটাররা। কিন্তু শক্তিশালী বোলিং না থাকায় ম্যাচ নিজেদের নামে করে নিতে সফল হয় ইংল্যান্ড। বুমরাহ দুর্দান্ত বোলিং করলেও অন্য প্রান্ত থেকে আসেনি সাহায্য, যার ফলে ভুগতে হয় গোটা দলকে এবং ম্যাচ সহজে নিজেদের নামে করে দেয় ইংল্যান্ড।
এমন পরিস্থিতিতে এবার শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। বলা ভালো, গিলের পাশে দাঁড়ালেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে ইংল্যান্ডের মতো বোলিং আক্রমণ গিলের ছিল না। এখানেই শেষ নয়, তিনি এটাও বলেন যে গিল সবে অধিনায়ক হয়েছেন। বলতে গেলে, তিনি বোঝাতে চান যে এখনো গিলের এখনো অনেককিছু শেখা বাকি আছে।
সঞ্জয় মাঞ্জারেকার বলেন, “ইংল্যান্ডের মতো শক্তিশালী বোলিং আক্রমণ গিলের হাতে ছিল না। ওদের অলরাউন্ড অ্যাট্যাক রয়েছে বুমরাহ না থাকলেও। একটা সাধারণ ফিল্ড সেট করা উচিত ছিল জাদেজার বোলিংয়ের ক্ষেত্রেও। তবে যেহেতু গিল সবে শুরু করেছে, তাই বেশি কিছু বলতে চাই না ওকে নিয়ে। তবে ফিল্ড সেট করতে হয় আক্রমণাত্মক।” এবার দেখার বিষয় পরবর্তী টেস্টগুলি জিতে সিরিজ নিজেদের নামে করতে সফল হয় কিনা টিম ইন্ডিয়া। কি হবে ফল? এখন সেটাই দেখার।

