“নির্বাচকদের ভাবতে হবে” বুমরাহকে নিয়ে বড় মন্তব্য সানির

“নির্বাচকদের ভাবতে হবে” বুমরাহকে নিয়ে বড় মন্তব্য সানির

দেবজিৎ মুখার্জি: দোরগোড়ায় এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। শীঘ্রই দল ঘোষণা করা হবে নির্বাচকদের তরফ থেকে। যদিও তার আগে নির্বাচকদের কাছে সুসংবাদ এটাই যে পুরোপুরি ফিট সূর্যকুমার যাদব। এছাড়া দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহও খেলতে পারবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে, বড় টুর্নামেন্টের আগে ভারতীয় ক্রিকেট দলে এটি একটি বড় স্বস্তি।

তবে টুর্নামেন্টের আগে বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার। কি বললেন সানি? তিনি বলেন, “কেউ চরম গুরুত্বপূর্ণ নয়। তাই বুমরাহকে কখন বা কিভাবে খেলাবে, তা ভাবতে হবে নির্বাচকদের। এমনিতেই একপ্রকার বিতর্ক হয়েছে ইংল্যান্ডে এই নিয়ে। বিশেষ করে এই নিয়ে কথা উঠছে যে ইংল্যান্ডের সবুজ উইকেটে ওকে খেলানো যেত কিনা। তবে এই নিয়ে ভাবা শুরু হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। এটা যেন গুলিয়ে না যায় যে কোনটা দেশের জন্য ভালো আর কোনটা প্লেয়ারের জন্য।”

সানি আরো বলেন, “ও যদি ফিট থাকে, তাহলে অবশ্যই খেলা উচিত। আমি জানিনা সিদ্ধান্তটা ওর নাকি ম্যানেজমেন্টের। কিন্তু এটা বোঝা উচিত যে কেউ অতিরিক্ত গুরুত্বপূর্ণ নয়। এখানেই নির্বাচকদের কাছে বড় প্রশ্ন কোনটা আগে। যোগ্যতা অর্জন টেস্ট চ্যাম্পিয়নশিপে নাকি সাদা বলের কিছু টুর্নামেন্ট খেলায়। টানা টেস্ট আছে অক্টোবর-নভেম্বরে। তবে বিরতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা টেস্টের মাঝে। সেক্ষেত্রে বুমরাহকে বিশ্রাম দেওয়া যেতে পারে তার মাঝখানে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *