দেবজিৎ মুখার্জি: গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে তিনটি উইকেট নেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ শামি। তবে ম্যাচ চলাকালীন দেখা যায় যে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে তিনি এনার্জি ড্রিংক পান করেন। মুহূর্তটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপরই শুরু হয় তাঁকে নিয়ে সমালোচনা। রমজান মাস আর সেমিফাইনালের দিন তিনি রোজা রাখেননি, এই ঘিরে শুরু হয় সমালোচনা।
অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট শামিকে এর জন্য ‘ক্রিমিনাল’ তকমা পর্যন্ত দেন। তিনি বলেন, “রোজা পালন করা হলো ইসলামের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে অন্যতম। যদি রোজা না করে কোন সুস্থ মানুষ, তাহলে সে করেছে বড় পাপ। মাঠে নেমে খেলেছে যখন, তখন সে সুস্থ। রোজা তা সত্বেও রাখেনি, বরং পান করেছে জল। শামি অপরাধী শরিয়তের চোখে।”
এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তারকা পেসার। শামি বলেন, “নিজেদের উজাড় করে দিয়ে আমরা খেলছিলাম ৪৫ ডিগ্রি গরমে। দেশের জন্য কিছু করলে বা থাকলে কোন যাত্রার মধ্যে, ব্যতিক্রম হতে পারে নিয়মের। এটা বলা আছে আমাদের ধর্মীয় আইনেও। এর জন্য পরে আমরা দন্ড ভোগ করতে পারি। আমি ভাবি না লোকে আমাকে নিয়ে কি বলছে বা লিখছে।”
