ভারত-পাক ম্যাচের আগে সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে শাহজাদের বেফাঁস বয়ান

ভারত-পাক ম্যাচের আগে সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে শাহজাদের বেফাঁস বয়ান

নিউজ ডেস্ক: আর হাতেগোনা কদিন পরই শুরু হবে এশিয়া কাপ। দিন যত কাছে আসছে, ততই উন্মাদনা বাড়ছে অংশগ্রহণকারী দেশগুলির ক্রিকেটপ্রেমীদের। সবচেয়ে বেশি উন্মাদনা তুঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। গতবার ফাইনালে তারা বড় ব্যবধানে জয় পেয়েছে। পাশাপাশি, গত দুটি আইসিসি টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতেছে তারা। সুতরাং এখন সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী আশা করছেন যে দলে ক্রিকেটাররা এই মোমেন্টাম ধরে রাখবেন।

এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। প্রতিটা বড় টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ থাকে এই ম্যাচটি। এবারও তার ব্যতিক্রম হলো না। বিশেষ করে চলতি বছরের এপ্রিল মাসে যে ঘটনা ঘটেছে পহেলগাঁওতে এবং তারপর পাকিস্তানের যা দশা করেছে ভারত, তারপর থেকে এই ম্যাচটি আরো আলোচনার বিষয় হয়ে গেছে। এক কথায় বলতে গেলে ‘মানসম্মানের লড়াই’তে এসে পরিণত হয়েছে। দুই দেশই ম্যাচটি জেতার লক্ষ্যে নামবে। 

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেফাঁস বয়ান দিয়ে বসলেন প্রাক্তন পাক তারকা আহমেদ শাহজাদ। তাঁর একটি বয়ান সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। তিনি বলেছেন, “টিম ইন্ডিয়ার পাঁচটি বড় নাম – রোহিত শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নেই এশিয়া কাপের দলে। অনেক সহজ ভারতকে হারানো এখন।” এই মন্তব্য নিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা বেশ আলোচনা করছেন। অনেকে এমনও দাবি করেছেন যে দিবাস্বপ্ন দেখছেন শাহজাদ। এবার দেখার বিষয় যে তিনি যা দাবি করেছেন, তা বাস্তবে হয় কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *