“ভালো খেললে নিশ্চয়ই চালিয়ে যাওয়া উচিত” রোকোর ওডিআই ভবিষ্যৎ নিয়ে দাবি মহারাজের

“ভালো খেললে নিশ্চয়ই চালিয়ে যাওয়া উচিত” রোকোর ওডিআই ভবিষ্যৎ নিয়ে দাবি মহারাজের

দেবজিৎ মুখার্জি: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই নক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা। একইভাবে চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন দুজনে, যা রীতিমতো চমকে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। বলা ভালো, মন ভেঙেছিল অনেকের।

কিন্তু এবার প্রশ্ন উঠছে যে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে রোহিত ও বিরাটকে খেলতে দেখা যাবে কিনা। সম্প্রতি, দেশের ক্রিকেট মহলে এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে আদৌ দুই তারকাকে ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে কিনা। অনেকেই অনেকরকম কথা বলছেন। কেউ মনে করছেন যে শীঘ্রই দুজনে এই ফরম্যাট থেকেও অবসর নিতে পারেন। আবার অনেকের মতে, দুজনে বিশ্বকাপ খেলবেন। সব মিলিয়ে, দুজনেই এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট মহলে। 

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার এক ইভেন্টে মহারাজ বলেন, “যদি ওরা ভালো পারফর্ম করে, তাহলে খেলবে না কেন? ওদের অবশ্যই খেলা চালিয়ে যাওয়া উচিত যদি ওরা ভালো খেলে।” এরপরই ওডিআই ক্রিকেটে বিরাট ও রোহিতের রেকর্ডে প্রশংসা করেন দাদা। তিনি বলেন, “একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড অসাধারন। একই অবস্থা রোহিতেরও। দুজনেই দারুন সাদা বলের ক্রিকেটে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *