বিসিসিআইয়ের ভিডিওতে আকাশকে দরাজ সার্টিফিকেট গিলের

বিসিসিআইয়ের ভিডিওতে আকাশকে দরাজ সার্টিফিকেট গিলের

নিউজ ডেস্ক: নাইট ওয়াচম্যান হয়ে যেই ভূমিকা পালন করেছে টিম ইন্ডিয়ার তরুণ পেসার আকাশ দীপ, তা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। বলতে গেলে, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর ব্যাটিং। যেভাবে যশস্বী জয়েসওয়ালের সঙ্গে পার্টনারশিপ গড়ে তিনি দলকে বড় ব্যবধানের লিড পাইয়ে দিয়েছেন, তা এখন হয়ে উঠেছে ক্রিকেট মহলে এক বড় আলোচনার বিষয়। বলা ভালো, তিনি এখন হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মনি।

এবার আকাশ দীপকে নিয়ে বড় মন্তব্য করেছেন দলের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে যেখানে জিটি অধিনায়ক তরুণ পেসারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। গিলের মতে আকাশ ৬৬ করলেও তা কোন অংশে কম নয় সেঞ্চুরির থেকে। তিনি বলেন, “আকাশ দীপ যে ৬৬ রান করেছেন, সেই ইনিংস শতরানের থেকে কিছু কম না।” গিলের এই মন্তব্যে সহমত পোষণ করেছেন অধিকাংশ ক্রিকেটপ্রেমীরাই। সকলেই মনে করছেন আকাশের ইনিংসটি বেশ গুরুত্বপূর্ণ ছিল।

প্রসঙ্গত, চতুর্থ দিন এক উইকেটে ৫০ রান নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে করেছে ছয় উইকেটে ৩৩৯। জয়ের থেকে তারা আরো ৩৫ রান দূরে। এমন পরিস্থিতিতে যদিও এটাও মনে করা হচ্ছে যে অন্তিম দিনে প্রথমার্ধেক যদি ভারত আঘাত আনতে পারে, তাহলে সহজেই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিতে পারবে তারা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া তা করে দেখাতে পারে কিনা। কি হবে ফলাফল? এই প্রশ্নই এখন চলছে ক্রিকেটপ্রেমীদের মনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *