দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অসাধারণভাবে শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল। বলা ভালো, সিরিজে শুরুটা হয়েছিল নাটকীয়ভাবে এবং শেষটাও একইভাবে হলো। অন্তিম টেস্টে পরাজয় নিশ্চিত ছিল শুভমান গিলদের। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন দলের বোলাররা। বিশেষ করে মহাম্মদ সিরাজের বোলিং ছিল দেখার মতো। অন্তিম দিনে তিনি দায়িত্ব নিয়ে ইংল্যান্ডের সবকটি উইকেট ফেলে ম্যাচ ভারতকে জেতান এবং সিরিজ ড্র করান।
এবার টিম ইন্ডিয়ার সামনে রয়েছে আরো বড় লক্ষ্য এশিয়া কাপের রূপে। সামনেই সেই বড় টুর্নামেন্ট। ইতিমধ্যেই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে এই টুর্নামেন্ট ঘিরে। কারণ বর্তমানে দলের ক্রিকেটাররা শর্টার ফরম্যাটে বেশ ভালো পারফর্ম করে চলেছেন। তার উপর ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফ্যাক্টরটা তো রয়েছেই। সব মিলিয়ে, সবাই এখন প্রতিযোগিতা শুরুর অপেক্ষায় রয়েছে।
তবে আসন্ন এই টুর্নামেন্টে কারা ফেভারিট? এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বললেন তিনি? রবিবার এক ইভেন্টে দাদা বলেন, “প্রচন্ড শক্তিশালী দল ভারত। লাল বলের ক্রিকেটে যতটা শক্তিশালী ওরা, তার চেয়ে বেশি ওরা শক্তিশালী সাদা বলের ক্রিকেটে। আমি মনে করি ওরাই এশিয়া কাপে ফেভারিট। বিশেষ করে যেমন উইকেট হয় দুবাইয়ে, সেখানে পরাজিত করা খুব কঠিন ভারতকে।
