লর্ডসের পরাজয় নিয়ে ব্যাটিং বিভাগকে কাঠগড়ায় তুললেন সৌরভ

লর্ডসের পরাজয় নিয়ে ব্যাটিং বিভাগকে কাঠগড়ায় তুললেন সৌরভ

নিউজ ডেস্ক: লর্ডস টেস্টে ভারতের পরাজয় এখনো মেনে নিতে পারছেন না বহু ভারতীয় ক্রিকেটপ্রেমী। যেভাবে জয়ের দোরগোড়ায় এসে পরাজয়ের মুখ দেখতে হয়েছে, তা হতাশ করেছে সকলকে। বহু প্রাক্তন ক্রিকেট তারকাও এই হার হজম করতে পারেননি। এমন পরিস্থিতিতে দলের প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শুধু তাই নয়, টিম কম্বিনেশন নিয়েও প্রশ্ন তুলছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এক কথায় বলতে গেলে, গোটা দলই এখন কাঠগড়ায় উঠেছে। 

এই অবস্থায় গুরুত্বপূর্ণ কয়েকটি দিক তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি রীতিমতো দলের ব্যাটিং বিভাগকে প্রশ্নের মুখে ফেলে দিলেন। এখানেই শেষ নয়, তিনি মনে করেন যে দলের হেড কোচ গৌতম গম্ভীরকেও এখন বহু প্রশ্নের মুখোমুখি হতে হবে। এক কথায় বলতে গেলে, তিনি বোঝান যে এই পরাজয় কেউই খুব একটা ভালো চোখে নেয়নি।

মহারাজ মূলত প্রশ্ন তুলেছেন যে দল গত টেস্টগুলিতে বেশ ভালো পারফর্ম করেছে ব্যাট হাতে, কিভাবে তারা এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। যেভাবে টেল এন্ডাররা ইংল্যান্ডের বোলারদের সামলেছেন, তাতে ব্যাটারদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে পারেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। এবার দেখার বিষয় যে চতুর্থ টেস্টে কিভাবে পরিস্থিতি সামাল দেয় ভারত। কি হয় পরের ম্যাচে, সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *