ব্যাটারদের দাপটে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা

ব্যাটারদের দাপটে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা

দেবজিৎ মুখার্জি: তিন ম্যাচের ওডিআই সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করল ভারতকে চার উইকেটে। সৌজন্যে বল হাতে জ্যানসেন ও এনগিডির দাপট এবং ব্যাট হাতে মার্করাম, ব্রিটস্কে ও ব্রেভিসের ঝড়ের গতিতে রান করা। অন্যদিকে ব্যাট হাতে টিম ইন্ডিয়ার তরফ থেকে একাধিক ভালো পারফরম্যান্স এলেও বল হাতে তেমন দাগ কাটতে পারেননি দলের কোনআ বোলার। বলা ভালো, এদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বেশ স্বাচ্ছন্দেই রান করতে দেখা গিয়েছে।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান করা শুরু করলেও পঞ্চম ওভার শেষ হওয়ার আগে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। অন্যদিকে আরেক ওপেনার যশস্বী জয়েসওয়াল আউট হন দশম ওভার চলাকালীন। এরপর ঋতুরাজ গায়কোয়ারকে নিয়ে একটি বড় পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি। দুজনে ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন। দুজনের ব্যাট থেকেই আসে শতরানের ইনিংস। ঋতুরাজ আউট হন ১০৫ রানে এবং বিরাট ১০২ রানে। এছাড়া কেএল রাহুল করেন ৬৬। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দলের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৫৮।

জবাবে রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা ছয় উইকেট হারিয়ে। পঞ্চম ওভার শেষ হওয়ার আগে কুইন্টন ডি কক আউট হলেও পরপর বড় পার্টনারশিপ গড়তে সফল হয় দক্ষিণ আফ্রিকা। দলের সর্বোচ্চ রান করেন এডেন মার্করাম। তিনি আউট হন ১১০ রানে। এছাড়া ব্রিটস্কে করেন ৬৮ এবং ব্রেভিস ৫৪ রান। অবশেষে কেশব মহারাজকে সঙ্গে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান কর্বিন বশ। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আর্শদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন হর্ষিত রানা ও কুলদীপ যাদব। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে। সিরিজের তৃতীয় এবং অন্তিম ম্যাচটি বিশাখাপত্তনামে। এবার দেখার সেখানে কি হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *