১৫ ওভার শেষ হওয়ার আগেই ৬ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

১৫ ওভার শেষ হওয়ার আগেই ৬ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক: নিজেদের এশিয়া কাপ অভিযান এবার জয় দিয়ে শুরু করল শ্রীলঙ্কা। শনিবার তারা পরাজিত করল বাংলাদেশকে। একটি নয়, দুটি নয়, একেবারে ৬ উইকেটে ম্যাচ জিতল তারা। সৌজন্যে বল হাতে হাসারাঙ্গার ম্যাজিক্যাল স্পেল এবং ব্যাট হাতে নিসাঙ্কা ও মিশারার মারকুটে ব্যাটিং। এদিন বাংলাদেশ তেমন প্রভাব ফেলতে পারেনি। ব্যাটিং হোক কি বোলিং, সবেতেই তাদের চেয়ে এগিয়ে ছিল শ্রীলঙ্কা।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় ৫ উইকেটে ১৩৯। সর্বোচ্চ ৪২ রান করেন শামীম হোসেন। এছাড়া ৪১ রানের ইনিংস আসে জাকের আলির ব্যাট থেকে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন হাসারাঙ্গা। এছাড়া একটি করে উইকেট পান নুয়ান থুসারা ও দুশমন্ত চামিরা।

জবাবে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১৫ ওভার শেষ হওয়ার অনেক আগেই প্রয়োজনীয় রান তুলে নেয় ৪ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ৫০ রান করেন পাথুম নিসাঙ্কা। এছাড়া কামিল মিশারা অপরাজিত থাকেন ৪৬ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি উইকেট পান মেহেদি হাসান। এছাড়া একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান শাকিব। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কামিল মিশারাকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *