ওভালে দেখা যাবে না স্টোকসকে

ওভালে দেখা যাবে না স্টোকসকে

নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরই ওভারের সিরিজের পঞ্চম এবং অন্তিম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। ম্যানচেস্টারের মতো এই ম্যাচটিও জেতা দুই দলের জন্য বেশ জরুরি। ভারতকে ম্যাচ জিততে হবে সিরিজ ড্র করতে হলে। অন্যদিকে, ইংল্যান্ড যদি বাজিমাত করতে পারে, তাহলে ৩-১ ব্যবধানে তারা সিরিজ নিজেদের ঝুলিতে তুলবে। তবে তাদের সিরিজ হারের ভয় নেই। কারণ ম্যাচটি যদিও বা তারা হারে, তাহলে সিরিজ ড্র হবে। 

সেই অনুযায়ী দুই দলই শেষ মুহূর্তেও জোরদার প্রস্তুতি নিচ্ছে। সকলেই মন দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন যাতে ২২ গজে নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন। তবে ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেলে ইংল্যান্ড শিবির। কি সেই ধাক্কা? অন্তিম ম্যাচটি খেলতে পারবেন না দলের অধিনায়ক বেন স্টোকস। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে ওলি পোপকে। সুতরাং এক প্রভাবশালী ক্রিকেটারের না থাকা দলকে যে চাপে ফেলবে, তা না বললেও চলে। 

যদিও স্টোকস একা নন, আরো ৩ জন বোলারকে খেলতে দেখা যাবে না। তাঁরা জোফরা আর্চার, লিয়াম ডাওসন এবং ব্রাইডন কার্স। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের পক্ষে ম্যাচ জেতা যে খুব একটা সহজ হবে না, তা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। বহু ক্রিকেট বিশেষজ্ঞ এমনও দাবি করেছেন যে ম্যাচটি ভারত জি তে সিরিজ ড্র করবে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *