স্টুপিড হল সুপার্ব, পান্থের প্রশংসায় পঞ্চমুখ সানি

স্টুপিড হল সুপার্ব, পান্থের প্রশংসায় পঞ্চমুখ সানি

নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে নিয়ে অবস্থান বদলালেন দলের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। মাস কয়েক আগে তিনি পান্থকে বলেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত শতরানের ইনিংস খেলার পর তা পরিণত হলো ‘সুপার্ব’এ। শুধু সানি একা নন, পান্থের ইনিংসে মুক্ত হয়েছেন দেশের সকল ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও বেশ আনন্দ পেয়েছেন।

হেডিংলি টেস্টে প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৫৯। দ্বিতীয় দিন খেলতে নেমে একেবারে তাক লাগিয়ে দেন দলের সদ্য নির্বাচিত সহ অধিনায়ক ঋষভ পান্থ। গতকাল তিনি অপরাজিত ছিলেন ৬৫ রানে। আজ তিনি হাঁকালেন শতরান। বলা ভালো, রীতিমতো হাবুডুবু খাওয়ালেন ইংল্যান্ডের বোলারদের। ১৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে দল তাঁর থেকে যা চেয়েছিল, তা তিনি করে দেখিয়েছেন। 

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। আজ থেকে কয়েক মাস আগে তিনি পান্থকে তাড়াহুড়ো করে রান করতে গিয়ে আউট হতে দেখে স্টুপিডের তকমা দিয়েছিলেন। তবে দ্বিতীয় দিন তিনি যে ইনিংসটি খেলেন, তা ধারণা পাল্টে দেয় সানির। শতরান করার পর তা বদলে যায় সুপার্বে। সানির এই প্রশংসার খবর জানতে পেরে, বলা বাহুল্য, চমকে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বলা যায়, অনেকেই অনেকরকম কথা বলছেন। এবার দেখার পরবর্তী ইনিংসে তিনি কি করেন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *