বিশাল কম দামে পাওয়া যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জার্সি

বিশাল কম দামে পাওয়া যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জার্সি

দেবজিৎ মুখার্জি: আর হাতে মাত্র কটা দিন। তারপরই শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট নিয়ে অংশগ্রহণকারী সকল দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছে। কেউ যেন আর অপেক্ষা করতে পারছেন না ৯ তারিখের। সকলেই টুর্নামেন্টের ম্যাচগুলি দেখার জন্য মরিয়া। তার উপর ভারত-পাক ম্যাচ বিষয়টিও রয়েছে। চলতি বছরে পহেলগাঁও হামলার পর যা হয়েছে দুই দেশের মধ্যে, তারপর এটি ‘প্রেস্টিজ ফাইট’এ পরিণত হয়েছে।

তবে এবার টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখের হাসি চওড়া হলো। কি কারণে? অনেকটাই কম দামে ক্রিকেটারদের জার্সি পাওয়া যাবে। ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে অ্যাডিডাসের তরফ থেকে। ৫,৯৯৯ টাকার পরিবর্তে এখন তা পাওয়া যাবে ১,১৯৯ টাকায়। পুরুষ ও মহিলা দুজনেরই জার্সির দাম কমেছে। মনে করা হচ্ছে এই দাম কমের মূল কারণ ‘ড্রিম ১১’ দলের স্পন্সর থেকে সরে যাওয়া।

প্রসঙ্গত, ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর বৈধতা হারিয়েছে ‘ড্রিম ১১’ ও ‘মাই ১১ সার্কেল’। এখন নতুন স্পনসর খুঁজছে বিসিসিআই। চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দরপত্রের সময়সীমা বাড়ানো হলেও এশিয়া কাপে টিম ইন্ডিয়া নামবে বিনা স্পন্সারেই।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *