নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বড় মন্তব্য করলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। কি বললেন তিনি? তারকা অলরাউন্ডার দাবি করলেন যে বিরাট কোহলির অভাব টের পাবে টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান ঠিক কি কারনে বিরাট অন্যান্য ক্রিকেটারদের চেয়ে আলাদা। বলতে গেলে, সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে মাইন্ড গেম খেললেন বেন স্টোকস।
দোরগোড়ায় ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অপেক্ষা আর মাত্র একটা দিনের। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এই মুহূর্তে এক আলাদা মাত্রায় পৌঁছে গেছে। সকলেই অপেক্ষায় রয়েছে পিচে বল গড়ানোর। অভিভাবকহীন ভারতীয় দল নামছে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে। তাই গোটা দেশের নজর রয়েছে দলের পারফরমেন্সের উপর। তার উপর ভারতীয় ক্রিকেট দলের বাড়তি চাপ বুমরাহের সব টেস্টে না খেলা। বলতে গেলে, বড় অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড।
তবে তার আগেই রীতিমতো মাইন্ড গেমে নামলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে এক বড় মন্তব্য করে বসলেন তিনি। তারকা অলরাউন্ডার বলেন, “আমি মনে করি যেই লড়াইয়ের মানসিকতা কোহলি রাখে, তা মিস করবে টিম ইন্ডিয়া। ওর মধ্যে যে আগ্রাসন ও খিদে রয়েছে, তা ওকে সকলের থেকে আলাদা করে। ১৮ নম্বর জার্সি তো ও নিজেরই করে নিয়েছিল। এটা ভেবে খুবই খারাপ লাগছে যে আগামী সিরিজে কাউকে আর ওই জার্সিতে দেখতে পাবো না।”
এরপর কোহলি সম্পর্কে স্টোকস আরো বলেন, “আমি ওকে টেক্সট করে জানিয়েছিলাম যে ওর বিরুদ্ধে খেলতে না পারাটা খুবই দুঃখের। কারণ আমরা দুজনেই একে অপরের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। আমাদের মানসিকতাটাও একই থাকে ম্যাচ চলাকালীন। একেবারে যুদ্ধ হয় মাঠে আমাদের মধ্যে।” এবার দেখার বিষয় যে বিরাট কোহলি ছাড়া কেমন পারফর্ম করে ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিল কি পারবেন দলকে সিরিজ জেতাতে? কি হবে পরিণতি? তা বলবে সময়।

