মল্লানপুরে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীরদের শক্তি ও দুর্বলতা কি?

মল্লানপুরে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীরদের শক্তি ও দুর্বলতা কি?

দেবজিৎ মুখার্জি: আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মল্লানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভারত খেলতে নামবে। প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার। সিরিজে এই মুহূর্তে তারা এগিয়ে ১-০তে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও চাইবে দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজের সমতা ফেরাতে। সুতরাং দুই দলই যে জোরদার প্রস্তুতি নিচ্ছে, তা না বললেও চলে। সকলেই ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন যাতে খেলার সময় কোনরকমের কোনও সমস্যায় না পড়তে হয়। এক কথায় বলতে গেলে, এটি একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। 

ভারতের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই মুহূর্তে সুবিধাজনক অবস্থাতেই রয়েছে দল। বিশেষ করে হেড কোচ গৌতম গম্ভীরকে যেই বিষয়টি শান্তি দেবে, সেটি হল ফিরে এসে দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্স। গত ম্যাচে তিনি যেমন ক্রিকেট উপহার দিয়েছেন নিজের দল সহ দেশের সকল ক্রিকেটপ্রেমীকে, তা দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। বলা ভালো, তার প্রশংসা করেছে প্রাক্তন তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলেই। পাশাপাশি, গত ম্যাচে বোলিং বিভাগও দুর্দান্ত পারফর্ম করেছে। একেবারে তাসের ঘরের মতো তাদের দাপটে গুঁড়িয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। সুতরাং এই দুই বিষয় নিয়ে গম্ভীর মোটামুটি স্বস্তিতে রয়েছেন। 

যদিও এর সঙ্গে দলের হেড স্যারের চাপ বাড়াচ্ছে টপ অর্ডারের ফর্ম। গত ম্যাচে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে রান এলেও টপ অর্ডার একেবারেই দাগ কাটতে সফল হয়নি। শুভমান গিল ও সূর্যকুমার যাদব দুজনেই হঠকারিতায় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। অন্যদিকে যেমনটা আশা করা হয়েছিল অভিষেক শর্মার থেকে, তাও হয়নি। এক কথায় বলতে গেলে, চেনা ছন্দে দেখা যায়নি অভিষেক শর্মাকে। একই অবস্থা তিলক বর্মারও। তিনিও তেমন প্রভাব ফেলতে পারেননি ব্যাট হাতে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে একটু হলেও চাপে থাকবেন গম্ভীর। বলা বাহুল্য, তিনি চাইবেন যাতে টপ অর্ডার রান করুক। 

অন্যদিকে এই ম্যাচের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স হল এই যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া সবরকমভাবে নিজেদের প্রস্তুত করতে চাইবে। দোরগোড়ায় ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ। তাই ভারত এখন চাইবে সবদিক পরীক্ষা করে দেখার, যাতে সেরা দলটিকে সুযোগ দেওয়া যেতে পারে এই বড় টুর্নামেন্টে। আবার আজকের ম্যাচে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে এটি তিনটি ক্রিকেটারের হোমগ্রাউন্ড – শুভমান গিল, অভিষেক শর্মা ও আর্শদিপ সিং। সুতরাং এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। শুধু টিম ইন্ডিয়ার জন্যই নয়, দক্ষিণ আফ্রিকার জন্যও।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *